লাদাখ উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে ড্রোন দিচ্ছে চিন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে লাদাখে উত্তেজনার আবহেই পাকিস্তানকে সশস্ত্র ড্রোন দিচ্ছে চিন Pakistan and China পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং চিনা প্রেসিডেন্ট শি চিনফিং।

সন্ধান২৪.কম ডেস্ক :  ভারতের সঙ্গে সীমান্ত-উত্তেজনা এবং টানাপড়েনের মধ্যেই পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে চিন। দুই দেশের পক্ষ থেকে  বলা হচ্ছে, চিন-পাকিস্তান ইকনমিক করিডর  সুরক্ষার জন্যই এই ড্রোন সিস্টেম পাঠানো হচ্ছে। সশস্ত্র ওই ড্রোনগুলি কী ভাবে ব্যবহার করা হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, পাক নৌবাহিনীর ব্যবহারের জন্য উইং লুং টু শ্রেণিভুক্ত অত্যাধুনিক ড্রোন তৈরির পরিকল্পনা আগেই ছকে ফেলেছে ওই দুই দেশ। তার পরেই এই সিদ্ধান্ত। পুরো বিষয়টি মাথায় রেখে পাল্টা চাপ বজায় রাখার কৌশল নিয়েছে ভারতও। আমেরিকার থেকে ওই একই ধরনের প্রিডেটর বি শ্রেণিভুক্ত ড্রোন কেনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

পাকিস্তানকে সশস্ত্র ড্রোনের দুটি সিস্টেম পাঠাচ্ছে বেজিং। প্রতিটি সিস্টেমে দুটি করে ড্রোন এবং একটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। ওই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি আক্রমণও চালানো যাবে। ওই ধরনের চিনা ড্রোনগুলি থেকে ১২টি এয়ার টু সারফেস মিসাইল ছোড়ার ব্যবস্থা রয়েছে। ওয়ান বেল্ট-ওয়ান রোড (ওবিওআর) প্রকল্পের আওতায় বিপুল টাকা বিনিয়োগ করে অর্থনৈতিক করিডর তৈরি করছে চিন। সেই প্রকল্পের সঙ্গে জুড়ে রয়েছে পাকিস্তানও। আপাত ভাবে বলা হচ্ছে, বালুচিস্তান প্রদেশের অশান্তি প্রবণ গাদর এলাকায় নজরদারি চালানোর জন্যই ওই ড্রোন পাঠাচ্ছে চিন। পাশাপাশি গাদর বন্দরে ঘাঁটি গেড়ে রয়েছে বেজিংয়ের বাহিনী। তার নিরাপত্তার জন্যই সশস্ত্র ওই ড্রোনের ব্যবস্থা। আনন্দবাজার পত্রিকা ।
Exit mobile version