
সন্ধান২৪.কম : লেবাননের রাজধানী বৈরুতে বিশাল বিস্ফোরণের অন্তত পনেরজনের নিহত হবার খবর পাওয়া গেছে। প্রথম বিস্ফোরণের পর দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের কথাও বলা হচ্ছে। পুরো এলাকা আতঙ্ক ও হাহাকারে ভরে উঠেছে।
সাইপ্রাস থেকেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে | লেবাননের রাজধানী বৈরুত থেকে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও ভয়াবহ বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, দুপুরে রাজধানীর বেশ কিছু এলাকা বিস্ফোরণে কেঁপে উঠে। শহরে প্রাণকেন্দ্র থেকে ঘন ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের জানালা ভেঙে গেছে এবং ছাদ ধসে পড়েছে । দেশটির স্বাস্থ্য মন্ত্রী হামাদ হাসান বলেছেন প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে প্রথম বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।
এরপর আরেকটি আরও বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের বেশ কিছু ভবন ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে।হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে বলা হচ্ছে।দমকল কর্মীরা অনেকগুলো আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। বিস্ফোরণগুলো বৈরুত বন্দরকে কেন্দ্র হলেও কয়েক মাইল দূরের জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের অগ্নিকাণ্ড শুরু হয়।একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে তার মনে হয়েছিল তিনি মারা যাবেন।বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে,এটি একটি দুর্ঘটনাও হতে পারে এবং আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা বন্দর এলাকায় তাদের ভাষায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার খবর দিয়েছিল।