Monday, March 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

“লড়াই শেষ হয়নি, শুরু হয়েছে মাত্র”-বার্নি স্যান্ডার্স

November 10, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
48
VIEWS
Share on Facebook

সন্ধান ডেস্ক : ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন।

নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স জয় ঘোষণার দুইদিন পূর্বেই ‘দৃশ্যমান জয়ের’ কথা বলে একটি রেকর্ডেড ভিডিও বার্তা পোস্ট করেছেন টুইটারে।

গত (৬ নভেম্বর) শুক্রবার পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেছেন, আজ রাতে আমরা জো বাইডেনের দৃশ্যমান নির্বাচনী জয়কে উদযাপন করছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, লড়াই শেষ হয়ে যায়নি। আমাদের লড়াই সবেমাত্র শুরু।

ওই ভিডিও বার্তায় স্যান্ডার্স বলেন, “এই নির্বাচন আধুনিক মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। এই নির্বাচন শুধু বাইডেন এবং ট্রাম্পের মধ্যে বা তাঁরা কী বলছেন তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার থেকে অনেক অনেক গভীর বিষয় জড়িয়ে ছিল। এই নির্বাচন ছিল হোয়াইট হাউসে অনবরত মিথ্যাভাষণের অবসান হবে কিনা, তা ঠিক করার। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকবে কিনা তা ঠিক করার।”

তিনি বলেন, “আমাদের লড়াই শেষ হয়নি, শুরু হয়েছে মাত্র। আমরা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি কিন্তু এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। এর পরে আবার সেই যেমন চলছিল তেমন জায়গায় ফিরে যাওয়া যাবে না। কর্পোরেটের প্রভাবেই অর্থনৈতিক ও রাজনৈতিক নীতি নির্ধারণ চলতে থাকবে, তা হতে দেওয়া যায় না। তা থেকে আমাদের সামনে এগতে হবে। নতুন রাষ্ট্রপতি এবং প্রশাসন যাতে দ্রুত এবং আগ্রাসীভাবে দেশের প্রকাণ্ড সমস্যা মোকাবিলায় হাত দেন, তা নিশ্চিত করতে যা যা সম্ভব তা আমাদের করতে হবে।”

স্যান্ডার্স আরো বলেন, “আমি সেনেটে আমার কর্মসূচি পেশ করব। ১০০ দিনের মধ্যে রূপায়ণ করার দাবি নিয়েই সেই কর্মসূচি পেশ করা হবে। তার মধ্যে প্রথমেই থাকবে কোভিড-১৯ নিয়ে এমন এক রিলিফ প্যাকেজ যা কর্মহীন এবং ছোট উদ্যোগকে সুরক্ষা দিতে পারে। আমেরিকায় মজুরির হার অনাহারে বেঁচে থাকার স্তরে রয়েছে। তার অবসান ঘটাতে হবে। শ্রমিকদের ইউনিয়ন গঠনের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। সমকাজে সমমজুরি দিতে হবে। আমাদের পরিকাঠামকে পুনর্নির্মাণ করতে হবে যাতে লক্ষ লক্ষ কাজ তৈরি করা সম্ভব হয়। এমন কাজ যা থেকে সম্ভ্রমের যোগ্য মজুরি পাওয়া যায়। চিকিৎসা পাবার অধিকারকে মানব অধিকারের মর্যাদা দিতে হবে। মেডিকেয়ার, সর্বজনীন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে। ওষুধের দাম কমাতে হবে। সেই কর্মসূচিতে থাকবে যাতে শ্রমজীবী মানুষের তরুণ প্রজন্ম সকলেই কলেজ শিক্ষা পায় এবং তার জন্য ঋণের জালে জড়িয়ে পড়তে না হয়। আবহাওয়া পরিবর্তনের প্রেক্ষিতে পরিবেশ রক্ষা, শক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্বোপরি আমেরিকার সবচেয়ে সম্পদশালী ও বৃহত্তম কর্পোরেশনগুলি যাতে ন্যায়সঙ্গত কর দেয় তা নিশ্চিত করতে হবে।”

বর্ণবাদ প্রসঙ্গে স্যান্ডার্স বলেছেন, “সাম্প্রতিক সময়ে বর্ণবাদ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। তার অবসান এবং বর্ণবাদী তদন্ত ও বিচার কাঠামোর পরিবর্তন করতেই হবে। অভিবাসনের জন্য সামগ্রিক নীতি প্রবর্তন করতে হবে। যাঁদের নাম নথিভুক্ত হয়নি তেমন সকলকে নাগরিকত্ব দিতে হবে।”

সবশেষে তিনি বলেন, “আমরা দারুণ গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছি। এই জয় আমাদের সংহত করতে হবে। তা সম্ভব দেশব্যাপী জনগণের আন্দোলনকে আরও প্রসারিত করে।”

 by Ekota

 

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা
  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version