সন্ধান২৪.কম: শো-টাইম মিউজিক আয়োজিত ‘গজল ও কাওয়ালি’ সন্ধ্যা হলভর্তি শ্রোতা গভীর মুগ্ধতায় উপভোগ করেন । গত ১১ আগস্ট সন্ধ্যায় কুইন্সের লাগোয়াডিয়া মেরিয়ট হোটেলের বলরুমে এই ধ্রæপদী সঙ্গীত সন্ধার আয়োজন করা হয়। দীর্ঘ তিন ঘন্টা গজল প্রেমিক দর্শক শ্রোতা মগ্ন হয়ে শুনেছেন, মুগ্ধ হয়েছেন।
গজল পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন আর কাওয়ালি পরিবেশন করেন পাকিস্তানি শিল্পী সাগর ব্রাদার্স।

চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুষ্ঠান। আমি এর আগে এককভাবে গজল সন্ধ্যার আয়োজন করেছি। আজকে গজল এবং কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছি।
প্রথমে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন। তিনি দেশাত্মবোধক গান গেয়ে শুরু করেন । তার পরপরই শুরু করেন একে একে গজল পরিবেশনা। বিভিন্ন শিল্পীর গাওয়া জনপ্রিয় গজলগুলো তিনি পরিবেশন করেন। তার গজলে প্রেম, বিরহ, ভবিষ্যতের স্বপ্ন আর দেশ উঠে আসে। গুণী এই শিল্পী একের পর এক জনপ্রিয় গজল গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। প্রায় এক ঘণ্টা রিজিয়ার পারভীন গজল পরিবেশন করেন।
তার পরপরই মঞ্চে আসেন সাগর ব্রাদার্স। তারা মঞ্চে উঠে কাওয়ালি টার ধরতেই পুরো অডিটোরিয়ামে অন্যরকম আবহ তৈরি হয়। পিনপতন নীরবতায় সবাই প্রাণভারে উপভোগ করেন। তাদের প্রতিটি পরিবেশনা ছিল চমৎকার। গজলের ফাঁকে ফাঁকে শায়েরি শুনিয়েও দর্শকদের আনন্দ দেন সাগর ব্রাদার্স।এক ঘণ্টায় তারা সবার মন জয় করে নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ইমিগ্যান্ট এল্ডার হোম কেয়ারের গিয়াস আহমেদ, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে. চৌধুরী, বিশিষ্ট রিয়েলএস্টেট ইনভেস্টর নূরুল আজিম, এলিট ক্লাবের প্রেসিডেন্ট আব্দুর রব দিলিপ, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুজ্জামান চৌধুরী, সৈয়দ এনায়েত আলী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির হাজি আব্দুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসরিন আহমেদ, বিশিষ্ট গীতিবার মেহফুজুর রহমান, ফেরদৌস খন্দকার।


