সংকটাপন্ন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব

সন্ধান২৪.কম : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় এখনো ভেন্টিলেটরে রয়েছেন । তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে । হাসপাতাল সূত্র জানিয়েছে, ৯৬ ঘণ্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

গত সোমবার রাতে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট রক্ত অপসারণ করেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই ভেন্টিলেটরে নেওয়া হয় ৮৪ বছর বয়সী এই রাজনীতিককে।অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তাঁর শরীরে দানা বেঁধেছে করোনাভাইরাস (কভিড-১৯)। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। তারপর ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। তিনি ডায়াবেটিসের রোগী। তাই তাঁর ওপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি বিপদমুক্ত নন বলে জানা গেছে।

 

Exit mobile version