সঞ্জয় দত্তের প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল

সন্ধান২৪,কম : বলিউডের ‘মুন্নাভাই’ ওরফে সঞ্জয় দত্তের প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে । আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু করবেন সঞ্জয় দত্ত। সঞ্জয়ের শরীরের পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

প্রথমে খবর ছড়িয়েছিল, আমেরিকায় চিকিৎসা করাতে যাবেন সঞ্জয়। পরে শোনা যায়, অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত অভিনেতাকে ভিসা দিতে রাজি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুরের যাওয়ার কথাও শোনা যায়। এরপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন সঞ্জয় দত্ত।

এর আগে আগস্ট মাসের ১১ তারিখ নিজের অসুস্থতার জন্য সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে অসুস্থতার কারণ টুইটারের তিনি জানাননি। সঞ্জয় না বললেও বেশিক্ষণ চাপা থাকেনি সে খবর। জানা যায়, তৃতীয় পর্যারের ক্যানসারে আক্রান্ত বলিউডের প্রিয় ‘খলনায়ক’। পরে আবার শোনা যায়, চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয়। 

 

Exit mobile version