সবাই চাইলে এবারও সভাপতি :মৌসুমী

সন্ধান২৪.কম : আগামীতে সভাপতি হিসেবে মৌসুমীকে দেখতে চান। পাশাপাশি পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারাও মৌসুমীকে এই পদে নির্বাচন করার অনুরোধ করেছেন। শিল্পী সমিতির বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন এই  শিল্পীদের একাংশ। 

প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘শিল্পী সমিতি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম একটি সংগঠন। সেখানে মৌসুমীর মতো ব্যক্তিত্বপূর্ণ মানুষকে দরকার।’ 

মৌসুমী বলেন, ‘গত বছর সভাপতি পদে নির্বাচন করেছিলাম। অনেকের কাছে কষ্ট পেয়েছি। সেই কষ্টটা এখনো রয়ে গেছে। তার পরও শিল্পীদের মঙ্গল চাই। এটি অলাভজনক প্রতিষ্ঠান জেনেও সব সময় সমিতির সঙ্গে ছিলাম। এখন সবাই যদি চান যে আমি ফের সভাপতি পদে নির্বাচন করি, তবে না বলতে পারব না। কারণ চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকে অনেক ভালোবাসি।’ গত বছর ২৬ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মিশা ও জায়েদ যদি পদত্যাগ করেন তাহলে শিগগিরই নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। 

 

Exit mobile version