সন্ধান২৪.কমঃ অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন । নিষেধাজ্ঞার কারণে গেল বছরের চুক্তিতে ছিলেন না তিনি।

জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিব সবধরণের ক্রিকেট থেকে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হন । শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর গেল বছরের শেষের দিকে ফেরেন মাঠে। সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেছেন ।


সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে আবারো বিতর্কিত কর্মকাণ্ড করে সমালোচনার মুখে সাকিব। আবাহনী-মোহামেডান ম্যাচে তার করা এলবিডব্লিউর আবেদনে সাড়া না দেয়ায়, স্ট্যাম্পে লাথি মারেন তিনি। এরপর বৃষ্টির কারণে আম্পায়ার ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিলে স্ট্যাম্প উপড়ে ফেলেন সাকিব। শাস্তিস্বরূপ ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।
দীর্ঘদিন পর চুক্তিতে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। এছাড়া নতুন করে চুক্তিতে যুক্ত হয়েছেন তরুণ অলরাউন্ডার শেখ মেহেদি।


