পশ্চিমবঙ্গের জনপ্রিয় ম্যাগাজিন সানন্দার মডেল হলেন বাংলাদেশের উপস্থাপক ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা। সানন্দার ফ্যাশন সেকশনে বিখ্যাত ভারতীয় ডিজাইনারদের পোশাকে ৩০শে এপ্রিলের প্রকাশিত সংখ্যায় তাকে দেখা যাচ্ছে। সানন্দার মডেল হওয়া প্রসঙ্গে রেহনুমা বলেন, অসাধারণ একটি টিমের সাথে সারাদিন ফটোশুটের কাজ করেছি। বিখ্যাত ডিজাইনারদের পোশাকে নিজেকে দেখতে পেয়েছি। এই অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। টিমের সবাই আমাকে বাংলাদেশি হিসেবে অত্যন্ত সম্মান এবং আন্তরিকতা দেখিয়েছে। ছোটবেলা থেকে যে ম্যাগাজিনটি পড়ে বড় হয়েছি, সেই ম্যাগাজিনের মডেল হওয়াটা একটা স্বপ্ন পূরণের মতো বিষয়। সম্প্রতি রেহনুমার নতুন মিউজিক ভিডিও বাপের বড় পোলা মুক্তি পেয়েছে।
সানন্দার মডেল হলেন বাংলাদেশের রেহনুমা
-
by sandhan

- Categories: বিনোদন
Related Content
আজ “বহ্নিশিখা” নাটক মঞ্চস্থ হবে নিউইয়র্কের জ্যামাইকায়
By
Sanjibon Sarker
August 29, 2026
নিউইয়র্কে মাটির গানের প্রথম অনুষ্ঠান ‘সাধু মেলা’, সুরের আবেশে মগ্ন শ্রোতারা
By
Sanjibon Sarker
June 8, 2026