সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর স্থগিত

সন্ধান২৪.কম :  বাংলাদেশের আয়োজনে সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছর সেপ্টেম্বরে।  কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ বছর আর মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। তবে ২০২১ সালের কোনো এক সময় বাংলাদেশেই আয়োজিত হবে টুর্নামেন্টটি। সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

 

সোমবার সাফের সদস্যভুক্ত দেশগুলোর সাধারণ সম্পাদক সম্পাদকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন আনোয়ারুল হক হেলাল। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আজকে (সোমবার) আমরা একটা সভা করেছি আমাদের সাফের মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদকদের সঙ্গে। আমাদের সাফের এ বছরের ক্যালেন্ডার নিয়ে আলোচনা করার জন্য। এখানে আমরা সবাই একমত হয়েছি এ বছর সেপ্টেম্বরে আমাদের যে সাফ হওয়ার কথা ছিল ঢাকাতে। সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আগামী বছর কবে নাগাদ সাফ টুর্নামেন্ট হবে। সেটা আমরা কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।’

Exit mobile version