সেই তরুণ রুশ সেনার সাজা কমাল ইউক্রেন

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া সেই তরুণ রুশ সেনার সাজার মেয়াদ কমিয়ে দিয়েছে ইউক্রেনের একটি আপিল আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের চুপাখিভকা গ্রামে একটি গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সি অলেক্সান্ডার শেলিপভ নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করার অভিযোগ তোলা হয় ২১ বছর বয়সী রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের মে মাসে ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিল করে তার আইনজীবী আপিল করেন। আপিলে তার সাজা ১০ বছরে কমানোর আবেদন জানানো হয়।

এছাড়া বন্দি বিনিময়ের মাধ্যমে ভাদিম শিশিমারিনকে রাশিয়ায় ফেরত পাঠানো হতে পারে বলেও আশা করছেন তার আইনজীবী।

প্রসঙ্গত, চলমান সংঘাতের সময় ন্যায্য বিচার পরিচালনা করা সম্ভব কি না এবং হাজার হাজার জটিল যুদ্ধাপরাধের মামলার বিচার করার বিশাল কাজটি ইউক্রেনের বিপর্যস্ত বিচার ব্যবস্থা কতটা ভালভাবে করতে পারে তার প্রাথমিক পরীক্ষা হিসেবে ভাদিমের মামলাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

সমালোচকরা বলেছেন, ভাদিম শিশিমারিনকে অযথা কঠোর শাস্তি দেওয়া হয়েছে, কারণ তিনি অপরাধ স্বীকার করেছেন। এছাড়া আদেশ অনুসরণ করে হত্যা করেছেন বলেও জানিয়েছিলেন ভাদিম। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন।

Exit mobile version