সেপ্টেম্বর থেকে স্কুলে আর মাস্ক নয়

নিউইয়র্কে আগামী ফলে সেপ্টেম্বরে স্কুল শুরু হলে ছাত্রছাত্রীদের আর মাস্ক পরতে হবে না। তবে এ সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে যদি কোভিড-১৯ পরিস্থিতি খারাপের দিকে যায়। গত বুধবার নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল এ ঘোষণা দিয়েছেন। করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে স্কুল শুরু হবার আগেই স্টেট ৩০ লাখ কোভিড-১৯ টেস্ট কিটস স্কুলগুলোতে প্রেরণ করবে। যা শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করবে স্কুল।
এদিকে মাংকিপক্স প্রসঙ্গে গর্ভনর হোকুল বলেছেন,এ যাবৎ স্টেটে ৬৭৯ মাঙ্কিপক্সের কেস ধরা পড়েছে। এর মধ্যে ৬৩৯টিই সিটিতে। নিউইয়র্ক সিটিকে ৬১ হাজার মাংকিপক্স ভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version