সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি, ১ যুক্তরাষ্ট্রেরসহ নিহত ১২ জন

সন্ধান২৪.কম ডেস্ক  : ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০৯ জন।নিহতের মধ্যে  দুই বাংলাদেশি ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তারা অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

রবিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক। অন্য নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

হামলায় আহত ৩০৯ জনকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিহতদের জন্য শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, এটি ভয়াবহ।’ সৌদি বাহিনীর প্রশংসা করে ট্রাম্প আরো বলেন, ‘সৌদিরা ভালো যোদ্ধা, তবে আমার মনে হয়, হামলাটি ছিল ভয়াবহ।

 

Exit mobile version