স্বামীকে বেঁধে রেখে ৫ সন্তানের জননীকে ১৭ জনের ধর্ষণ

সন্ধান২৪.কম :  স্বামীকে বেঁধে রেখে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ করেছে ১৭ জন মঙ্গলবার রাতে। বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ করে মাতাল ওই দুর্বৃত্তের দল।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের  রাজ্যটির রাজধানী রাচি থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাটিতে এ বর্বর ঘটনা ঘটে। বুধবার গণধর্ষণের স্বীকার গৃহবধূটির স্বামী থানায় গিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। 

সানথাল জোনের ডিআইজি সুদর্শন মণ্ডল ও জুমকা জেলার এসপি ঘটনাস্থল আম্বরলাকরা গ্রাম পরিদর্শন করে নির্যাতিতার জবানবন্দি গ্রহণ করেছেন। ৩৫ বছরের ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ধর্ষকদের মধ্যে একজনকে শনাক্ত করেছেন ধর্ষণের স্বীকার ওই নারী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

 

Exit mobile version