Friday, February 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

হঠাৎ উপদেষ্টা পরিষদের সঙ্গে কেন বসছে আ.লীগ?

May 31, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

তিন বছর আগে অনুষ্ঠিত ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সঙ্গে বসছে আওয়ামী লীগ। এর আগে সম্মিলিত বৈঠকে উপদেষ্টা পরিষদ থাকলেও এককভাবেই এটাই তাদেরকে নিয়ে প্রথম সভা। ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন ও দ্বাদশ নির্বাচনের আগে ডাকা এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আওয়ামী লীগের পোড় খাওয়া নেতাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত। আমির হোসেন আমু, তোফায়েল আহমদসহ এক সময়টার দাপুটে নেতাদের নিয়ে এই পরিষদ। দলের দুঃসময়ে সঠিত দিকনির্দেশনা দিয়ে থাকেন উপদেষ্টারা।

আগামীকাল বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সুনির্দিষ্ট কোনো এজেন্ডার কথা উপদেষ্টাদের বলা হয়নি। তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের আসন্ন সম্মেলন ও দ্বাদশ জাতীয় নির্বাচন ইস্যু এতে প্রাধান্য পাবে। উপদেষ্টাদের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ চাইবে কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলীয়, আন্তর্জাতিক সম্পর্কও এই বৈঠকে গুরুত্ব পেতে পারে।

জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ১ জুন বিকাল ৪টায় গণভবনে এই সভা ডাকা হয়েছে। সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো এজেন্ডা পাইনি। তবে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। এই নির্বাচন সামনে রেখে দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের মত নেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। নির্বাচনকে সামনে রেখে জোট-মহাজোটের বিষয়টিও আলোচনা হতে পরে।

এদিকে গত কয়েকদিন ধরে বিএনপিকে রাজনৈতিক বিষয়াবলীতে অনেকটা আক্রমণাত্মক দেখা যাচ্ছে। তারা রাজপথের আন্দোলনে সরকার পতনের হুঙ্কার দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি স্থানে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষও হয়েছে। এই পরিস্থিতিতে তাদের কীভাবে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ ও সরকারের কৌশল কী হবে, তাও আলোচনায় আসতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে দেশেও। এই বিষয়েও উপদেষ্টাদের বৈঠকে কথা হবে।

২০১৯ সালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর এটাই এককভাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা। এর আগে ২০২০ সালে ৩ ও ৪ জানুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর মহামারি করোনার কারণে প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের আলাদা কোনো সভা করতে পারেনি আওয়ামী লীগ।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়। জাতীয় সম্মেলনের পর একেএম রহমত উল্লাহ এমপি, হাজি আবুল হাসনাত, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, অধ্যক্ষ মতিউর রহমান, জয়নাল হাজারীসহ বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল। কিন্তু এর মধ্যে হাজি আবুল হাসনাত ও জয়নাল হাজারী মারা গেছেন। এছাড়া এই সময়ে আবুল মাল আবদুল মুহিত, এইচটি ইমামসহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য মারা গেছেন। ফলে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকটি পদ এখনো শূন্য রয়েছে। এদিকে সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version