হারিকেন আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে, স্তব্ধ জনজীবন, জরুরী অবস্থা জারি

সন্ধান২৪,কম :করোনার আক্রমণের মধ্যেই আমেরিকার টেক্সাসের গল্ফ উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হান্না । ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও তার সঙ্গে হওয়া প্রবল বৃষ্টির জেরে টেক্সাসের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভূমিধসে ঘটনা ঘটেছে। এর ফলে স্তব্ধ হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

 শনিবার থেকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয়েছে ভারী বর্ষণ। রাজ্যটির গভর্নর গ্রেজ অ্যাবোট দুর্যোগের কারণে ৩২ এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। তিনি আরও বলেন, করোনার কারণে জরুরি সেবা দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আমেরিকার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টেক্সাস (Texas) -এর পেডর এলাকায় আছড়ে পড়ে ২০২০ সালে আটলান্টিক সাগরে সৃষ্টি হওয়া প্রথম এই ঘূর্ণিঝড়টি। গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। এর জেরে সেখানে প্রবল ঝড়বৃষ্টির পাশাপাশি ভূমিধসও। রবিবার সকাল পাঁচটা নাগাদ ভয়াবহ এই সামুদ্রিক ঝড়টি টেক্সাসের অন্য জায়গাতে প্রকোপ দেখাতে শুরু করে এর ফলে প্রায় সমস্ত পরিষেবাই বন্ধ হয়ে গিয়েছে।

ভয়াবহ এ হারিকেনে প্রাণহানির আশঙ্কায় দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র (এনএইচসি) টেক্সাসের উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ডগলাস নামে আরেকটি হারিকেন ৯০ কিলোমিটার বেগে হাওয়াইয়ে আঘাত হানছে।

Exit mobile version