হিট স্কোয়াড গঠনের কথা ‘অস্বীকার’ করলেন সৌদি যুবরাজের 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সন্ধান২৪. কম :  যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করার উদ্দেশ্যে কানাডায় একটি হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ।

যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা নথিপত্রে উল্লেখ করা হয়, সৌদির সাবেক গোয়েন্দা সাদ আল-জাবরি দাবি করেছেন তাকে কানাডায় হত্যার পরিকল্পনা করা হয় । জাবরি বলেন, যুবরাজ তাকে হত্যা করতে চেয়েছিলেন কারণ তিনি অনেক কিছু জানেন। এদিকে যুবরাজ সালমান বলেন, জাবরি তার নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছে।

জাবরি, সৌদি আরব সরকারের একজন অভিজ্ঞ সাবেক কর্মকর্তা, নির্বাসিত হওয়ার পর গত তিন বছর ধরে কানাডায় থাকেন। 

চলতি বছরের আগস্টে ওয়াশিংটন ডিসিতে দায়ের করা ১০৬ পৃষ্ঠার অপ্রমাণিত অভিযোগপত্রে অভিযোগ তোলা হয়, জাবরির মুখ বন্ধ করার উদ্দেশ্যে তাকে হত্যা করার নির্দেশ দেন সৌদি যুবরাজ।

নথি অনুযায়ী, ‘টাইগার স্কোয়াড’ নামের পেশাদার হত্যাকারীদের একটি দল পাঠানো হয়েছিল জাবরিকে হত্যা করতে।

জাবরির ভাষ্য অনুযায়ী, তার কাছে থাকা ‘সংবেদনশীল তথ্যে’র কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এনিয়ে সর্বশেষ মোহাম্মদ যুবরাজ তার বিরুদ্ধে করা সকল অভিযোগ প্রত্যাখ্যান করলেন। বিবিসি

 

Exit mobile version