হয়ে গেল বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক‘র বনভোজন

গত ৩ জুলাই লং আইল্যান্ডের হেক শেয়ার স্টেট পার্কে বসেছিল বেঙ্গল সোসাইটির বনভোজন ২০২২।

বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, মোহাম্মদ আলী, আবুল কাশেম, হাজী আবদুর রহমান, মোহাম্মদ মনজুর ইসলাম, জসিম চৌধুরী, মোহাম্মদ সোলায়মান আলী, সাহাউদ্দিন লিটন, শফি আলম ও আবদুল মোতালেব। উপস্থিত সকলে বনভোজনের শুভ কামনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় সভাপতি মাহমুদুল হক চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বনভোজনে আকর্ষনীয় পুরস্কারের মাধ্যমে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন আবু তালেব চৌধুরী চান্দু, এম,এইচ জামিল, আজিজ চৌধুরী জামাল, রানা মোহাম্মদ আয়াজ, বোরহান খান, মকবুল হোসেন আনিস, আজিজ খান, মোশারফ হোসেন, জিয়াউল ফাত্তা রিয়াদ, তৈয়ব মোহাম্মদ লিটন, আবুল কাশেম, জেসমিন আকতার চৌধুরী, জামান চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শেষে প্রবাসী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

Exit mobile version