সন্ধান২৪.কম : ইসরায়েলে ১১ মাস বয়সী এক শিশুর রক্তে পাওয়া গেছে কোকেনসহ মদকদ্রব্যের মিশ্রণের উপস্থিতি। তেল আভিভে ঘটেছে এই ভয়ানক ঘটনা। গত শুক্রবার পেশীর দুর্বলতা নিয়ে হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে এই তথ্য জানা যায়। তবে কেন ওই শিশুর শরীরে মদকদ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে, সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
শিশুটিকে শুক্রবার তেল আভিভের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির অসুস্থতা ছিল পেশীর দুর্বলতা। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা যা পেলেন তা দেখে তাজ্জব বনে যান তারা।
শিশুটির রক্ত পরীক্ষায় পাওয়া যায়, তার রক্তে গাঁজা এবং কোকেন; উভয়েরই উচ্চ ঘনত্বের উপস্থিতি রয়েছে। এই ঘটনা জানার পরই হাসপাতালের কর্মীরা দেশটির ওয়েলফেয়ার অথোরিটিকে জানায়।
বেশ কয়েক বছর থেকে দেশটিতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে ২০১৮ সালের এপ্রিল মাসে ১০ মাস বয়সী এক শিশুর শরীরেও মাদক পাওয়া যায়। ওই বছরেরই জুলাই মাসে ১১ মাসের আরেক শিশুর শরীরে গাঁজা ও হেরোইনের উপস্থিতি পাওয়া যায়। সূত্র: ওয়াইনেট নিউজ।
