৭৫ কোটি টাকার দূর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

সন্ধান২৪.কম : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ৩৮০ কেজি ওজনের কষ্টি পাথরের প্রাচীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। যার বাজারমূল্য প্রায় ৭৫ কোটি টাকা।

বিষ্ণুমূর্তিটি পাল বংশীয় রাজা ১ম মহিপাল (৯৯৫-১০৪৩ খ্রি.) আমলের। মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম থেকে জানা যায় যে, এটি কুষান সম্রাজ্যের প্রাচীন মূর্তি শিল্পের আদলে তৈরি।

জানা যায় ,  পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক সম্পদ এই দুর্লভ কষ্টি পাথরটি বহু বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ নিজ বাড়িতে মন্দির তৈরি করে তার নিজের দখলে রাখেন, যা আইন বহির্ভূত। প্রত্নতত্ত্ব অধিদফতরের সহযোগিতায় অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিষ্ণুমূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় নওগাঁর বদলগাছীর পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও বৃহত্তর বগুড়া জেলার দেওড়া গ্রাম থেকে এই ধরনের প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম উদ্ধার করা হলেও র্যা ব কর্তৃক উদ্ধার প্রত্নতাত্ত্বিক সম্পদসমূহের মধ্যে এই ধরনের বিষ্ণুমূর্তি এটাই প্রথম। 

 

Exit mobile version