নায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে

সন্ধান২৪.কমঃ ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর।বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন৷

নায়ক আলমগীরের স্ত্রী বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেছেন, আলমগীর সাহেব করোনা পজিটিভ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন।

গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।

Exit mobile version