গোপালগঞ্জে হিন্দু পল্লীতে হামলায় নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ

নিউ ইয়র্ক : গোপালগঞ্জের জেলার কোটালিপাড়ায় মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দু পল্লীতে পরিকল্পিত হামলার প্রতিবাদে হিন্দু কোয়ালিশন, আমেরিকার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৩ জুলাই জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ধা সাতটায় এই সমাবেশ হয় । সমাবেশে সভাপতিত্ব করেন নিউ ইয়র্কর হিন্দু কমিউনিটির অন্যতম নেতা  দীনেশ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু কমিউনিটির বিশিষ্ট্য সমাজ সেবক  গোবিন্দ বানিয়া।  বক্তব্য রাখেন লেখক-কলামিষ্ট  শিতাংশু গুহ, প্রকাশ গুপ্ত, দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়া, লিটন চৌধুরী, মৈত্রীসার বড়ুয়া, সুকান্ত দাশ টুটুল ও অন্যান্যরা। 

বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদের দিন পরিকল্পিতভাবে হিন্দু পল্লীতে হামলা করা হয়েছে। আবারো মসজিদের মাইকে গুজব ছড়িয়ে এ হামলায় মুসলমানদের আহবান জানানো হয়। অতীতে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে হিন্দু পল্লীতে হামলার বহু ঘটনা আছে, যার বিচার আজো হয়নি। প্রধানমন্ত্রীর এলাকায় হিন্দুদের ওপর আক্রমন, হিন্দুরা প্রধানমন্ত্রী এলাকায়ও নিরাপদ নয়। এঘটনা প্রমান করে বাংলাদেশের কোথাও হিন্দুরা নিরাপদ নয়। প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version