সন্ধান২৪.কম : মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশনে ছিলেন। তবে নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে।
বৃহস্পতিবার দক্ষিণ সিনাই উপদ্বীপে এই ঘটনা ঘটে। জোট বাহিনী বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও ৯জন শন্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

বহুজাতিকবাহিনী ও পর্যবেক্ষকরা বলছেন, নিহতদের মধ্যে একজন ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রের শান্তিরক্ষী বাহিনী ছিল। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এ তথ্য জানানো হয়নি। তবে আহতদের মধ্যে আমেরিকার শান্তিরক্ষীরা রয়েছেন।
ইসরাইলি একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। হেলিকপ্টারটি আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনও ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। এই বাহিনীতে ১৩টি দেশ থেকে ৪৫০ মার্কিন সেনাসহ প্রায় এক হাজার ১৫০ জন সদস্য রয়েছেন।


