সন্ধান২৪.কম : শনিবার ৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান। দেশের রাজধানী জাকার্তার উত্তর-পশ্চিমে জাভা সাগরেইয়ে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। সেখানকার থাউজ্যান্ড আইল্যান্ডস এলাকায় জলের মধ্যে থেকে বিমানটির ধ্বংসাবশেষের টুকরো উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। বিমানের মূল অংশটি জলের নীচে তলিয়ে গিয়েছে বলে সন্দেহ। তাই যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে কেউই বেঁচে নেই বলে আশঙ্কা।

শনিবার দুপুরে জাকার্তার সোকরানো-হাত্তা বিমানবন্দর থেকে পোনতিয়ানাকের উদ্দেশে রওনা দেয় শ্রীবিজয়া এয়ারলাইন্সের এসজে ১৮২ নম্বর বিমানটি। পাইলট, সহকারী এবং বিমানকর্মী মিলিয়ে তাতে ৬২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল ৬ শিশু। শিশুদের মধ্যে আবার একজন সদ্যোজাত। বিমানবন্দর থেকে উড়ানের ৪ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের।
ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৬২জন যাত্রীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়। ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছর পুরানো।