Friday, February 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়

January 22, 2021
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ বাংলাদেশ সিরিজ জয়ের হ্যাটট্রিক করল উইন্ডিজের বিপক্ষে । ২০১৮ সালে টানা দুবার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার ২০২১ সালেও এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের হ্যাটট্রিক করল তামিম ইকবালের দল। এই নিয়ে ৫ বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। সর্বপ্রথম ২০০৯ সালে তাদের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২-১৩ সালে ঘরের মাঠেও গেইল স্যামুয়েলসদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল লাল সবুজের দলটি।

শুক্রবার মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৪৯ রানের মামুলি লক্ষ্যে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ৩৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। সাকিব অপরাজিত থাকেন ৪৩ রানে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন তামিম এবং লিটন দাস। ওয়ানডে দলপতি শুরুতে ধীরগতিতে খেললেও লিটন ব্যস্ত ছিলেন দ্রুত রান তোলায়। তবে ষষ্ঠ ওভারের ঠিক আগে ২২ রানে আউট হন লিটন। গেল ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটু হলেও দুশ্চিন্তায় ফেলেছিলেন আকিল হোসেন।

সেই আকিল এই ম্যাচেও এনে দিয়েছেন সফরকারীদের প্রথম ব্রেক থ্রু। ৪টি বাউন্ডারি হাঁকানো লিটনকে লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। সঙ্গী হারালেও নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তামিম। তবে দলীয় ৭৭ রানে ১৭ রান করা নাজমুল উইকেট ছুঁড়ে দেন।

চার নম্বরে নামা সাকিবকে নিয়ে দলকে ১০০ ওপর নিয়ে যাওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম। তবে মাইলফলকে পৌঁছেই উইকেট ছুঁড়ে দেন ওয়ানডে দলপতি। ৫০ রানে তিনি ফিরলেও সাকিব এবং মুশফিকুর রহিম মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

সাকিব অপরাজিত থাকেন ৪৩ রানে। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট নেন রেইমন্ড রেইফার, আকিল হোসেন এবং জেসন মোহাম্মদ। সিরিজ জিতলেও সফরকারীদের হোয়াইটওয়াশের লক্ষ্যে ২৫ জানুয়ারি চট্টগ্রামে মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের আসা যাওয়া দেখে মনে হচ্ছিল ১০০ রানও ছুঁতে পারবে না দলটি। কিন্তু রভমান পাওয়েল এবং টেল এন্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে দেড়শর কাছাকাছি পুঁজি পায় সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৩.৪ ওভারে জেসন মোহাম্মদের দল অল আউট হয়েছে ১৪৮ রানে। দলটির সর্বোচ্চ স্কোরার পাওয়েল (৪১)। ৯.৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। মুস্তাফিজ এবং সাকিব নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৪ ওভার ১৪৮ অল আউট (পাওয়েল ৪১, ওটলে ২৪ বোনার ২০, আলজারি ১৭) (মিরাজ ৪/২৫, ২/১৫)

বাংলাদেশ: ১৪৯/৩ ৩৩.২ ওভার (তামিম ৫০, সাকিব ৪৩) (রেইফার ১/১৯)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), অ্যান্ড্রি ম্যাকার্থি, নিকুমরাহ বোনার, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, রেমন্ড রেফিয়ার, আলজারি জোসেফ, আকিল হোসেন, জর্ন ওটলে।

 

 

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version