সন্ধান২৪.কম: ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্টের নিউইর্য়কের স্বেচ্ছাসেবী সংগঠন ” শাহ ফাউন্ডেশ “ উদ্যোগে যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ শাখার সহযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট গ্রামে শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয় । নাকাই হাটে বস্ত্র বিতরনের মধ্যদিয়ে এই কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
গত ২০ দিনে জেলার ৬টি স্থানে শিশু ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচী মহিলা পরিষদ, সিপিবি,ছাত্র ইউনিয়ন, ক্ষেত মজুর সমিতি ও যুব ইউনিয়নের সহযোগিতায় সফল ভাবে এই কর্মসূচী শেষ হয়।

যুক্তরাষ্ট্র নিউইর্য়ের স্বেচ্ছাসেবী সংগঠন শাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র প্রদান করেন বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, রাজনীতিক নীরুপম কুমার সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রিক্ত প্রসাদ, যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি অধ্যাপক প্রতীভা সরকার ববি। অনুষ্ঠানটির ব্যবস্থাাপনা ও সমন্বয় করেছেন পরিবেশ আন্দোলন জেলা শাখার সভাপতি ও ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান র্যাফেল। প্রায় অর্ধ শতাধিক শিশুদের শীত বস্ত্র বিতরনকালে গোবিন্দগনজ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অসহায় ও গরীর শিশুদের মাঝে শীতবস্ত্র দেয়ার জন্য আয়োজকরা ” শাহ ফাউন্ডেশ “ আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও ” শাহ ফাউন্ডেশ “ এরকম কার্যক্রম অব্যাহত রাখবে বলে বক্তরা আশা প্রকাশ করেন।

এর আগে শীতবস্ত্র বিতরণের ৪র্থ দিনে গত ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালির বাজারে দলিত শ্রেণি রবিদাস সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। ৭ ফেব্রুয়ারী গাইবান্ধা জেলার অনাথ শিশুদের সাঁওতাল আদিবাসী ১৬০ জন অনাথ শিশুকে, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায় প্রথম দিন গাইবান্ধা শিশ সদন মহিলা বিভাগে ১শ’ জন অনাথ মেয়ে ও গত ১ ফ্রেব্রুয়ারী বিতরণের ২য় দিনে গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধীদের শীতের পোষাক দেয়া হয়।


