Wednesday, March 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

করোনার সাথে আসা শিশুদের জটিল রোগ বাড়াচ্ছে চিন্তা

February 25, 2021
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0

প্রতীকী ছবি

0
SHARES
37
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক ঃ  বেশ কয়েক দিন ধরেই জ্বর দু’বছরের শিশুটির। খাওয়াদাওয়া প্রায় করছে না বললেই চলে। সারাক্ষণই নেতিয়ে রয়েছে। শিশুরোগ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি কিছু ওষুধ দিলেও জ্বর ছাড়ছে না তার। পরিজনদেরও একাংশ বললেন, ‘এটা ভাইরাল জ্বর। কয়েক দিন পরেই কমে যাবে।’ কিন্তু আদতে তা নয়। আরও কয়েক দিন পরে বিভিন্ন পরীক্ষায় জানা গেল, কোভিডের পরে ‘কাওয়াসাকি’র মতো একটি রোগে আক্রান্ত হয়েছে ওই শিশুটি।

প্রতীকী ছবি

শিশুরোগ চিকিৎসক  জানাচ্ছেন, কাওয়াসাকি পুরনো রোগ। তবে করোনা পরিস্থিতিতে শিশুদের তা হচ্ছে না। যেটি হচ্ছে, সেটিকে বলা হয় ‘পোস্ট কোভিড মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজ়অর্ডার’। তাঁর কথায়, ‘‘অনেক শিশুই এই রোগে আক্রান্ত হচ্ছে। বাড়িতে কেউ কোভিডে আক্রান্ত হওয়ার তিন মাসের মধ্যে যদি শিশুর জ্বর হয় এবং তার কারণ বোঝা না যায়, তা হলে অবশ্যই চিকিৎসককে পরিবারের সদস্যের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানাতে হবে।’’

করোনা পরিস্থিতিতে যেখানে ‘জ্বর’ শব্দটাই একটা ভীতি তৈরি করছে, সেখানে একটি শিশুর টানা জ্বর, ঝিমুনি ভাব ও গায়ে লাল চাকা দাগের মতো শারীরিক অবস্থা বাবা-মায়ের কাছে অবশ্যই চিন্তার কারণ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।  শিশুরোগ চিকিৎসকরা বলেন, ‘‘শিশুদের সাধারণত জোরালো করোনা সংক্রমণ খুব বেশি হয় না। তবে অনেক সময়ে বাচ্চাদের মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজ়অর্ডার হয়। অনেকে তা থেকে সুস্থও হচ্ছে। তবে বাড়িতে কারও কোভিড ধরা পড়ার পরে বাচ্চার যদি জ্বর হয়, তা হলে এই রোগ হওয়ার আশঙ্কা থেকে যায়।’’ ঠিক মতো চিকিৎসা না হলে পরবর্তী সময়ে ওই রোগ থেকে বড় বিপদের ঝুঁকি থেকে যায় ।

প্রতীকী ছবি

মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় নিজের ২১ মাস বয়সি ছেলের এমন রোগে আক্রান্ত হওয়ার কথা লিখেছেন এক মা। সেখানে তিনি জানিয়েছেন, টানা তিন-চার দিন ধরে শিশুটির জ্বর আসছিল। চিকিৎসককে দেখিয়েও সারছিল না। শেষে তাকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে জ্বরের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে গায়ে লাল চাকা দাগ দেখা দেয়। সারাক্ষণই ঝিমোচ্ছিল শিশুটি। ডেঙ্গি, টাইফয়েড, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া-সহ বিভিন্ন রকম পরীক্ষা করার পরেও সব রিপোর্ট নেগেটিভ আসে। ছেলের কী হয়েছে, তা ভেবে দিশাহারা হয়ে পড়েছিলেন বাবা-মা। প্রায় ৪৮ ঘণ্টা পরে চিকিৎসক জানান, ওই শিশুটির কোভিড অ্যান্টিবডি অনেক বেশি মাত্রায় রয়েছে। যা দেখে মনে করা হচ্ছে, সে কাওয়াসাকির মতো রোগে আক্রান্ত। আট দিন ধরে চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরে শিশুটি।

চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুরা কোভিডে আক্রান্ত হলেও উপসর্গহীন হওয়ায় অনেক সময়ে তা বোঝা যায় না। এর ফলে তার শরীরে কোভিডের অ্যান্টিবডি তৈরি হয়। সেগুলি এতটাই শক্তিশালী হয় যে, দ্রুত শরীরের ভাল কোষগুলির মারাত্মক ক্ষতি করতে শুরু করে। জ্বরের পাশাপাশি চোখ লাল হতে পারে, গায়ে লাল র‌্যাশ বেরোতে পারে এবং পেটে-হাতে-পায়ে ব্যথা হতে পারে।এক শিশুরোগ চিকিৎসক বললেন, ‘‘বাড়িতে কারও করোনা হওয়ার পরে শিশুর বেশ কয়েক দিন ধরে এমন উপসর্গ থাকলে প্রথমেই বুঝতে হবে, সেটি ‘মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজ়অর্ডার’-এর দিকে যাচ্ছে। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে না দেখলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে প্রথমেই চিকিৎসা শুরু করলে শিশুটি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে।’’

চিকিৎসকেরা জানান, ওই রোগে আক্রান্ত শিশুকে স্টেরয়েড দেওয়ার পাশাপাশি ‘ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন’ ইঞ্জেকশন দেওয়া হয়। ঘন ওই তরল ১২ ঘণ্টা ধরে ধীরে ধীরে শিশুটির শরীরে প্রবেশ করে। সুতরাং চিকিৎসকদের মতে, করোনা পরিস্থিতিতে শিশুর জ্বর থাকলে এবং সঙ্গে গায়ে র‌্যাশ বেরোলে তা উপেক্ষা না করাই ভাল।

 

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
3
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে কেনাকাটায় প্রচুর প্রতারণার ঘটনা ঘটছে ! তাই ‘রিসিট’ যাচাই করে নিন  
  • নারীরা অবলা-ই থেকে গেল ‘মানুষ’ হলো না ! প্রসঙ্গ নারী দিবস : সনজীবন কুমার
  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version