সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে বায়তুল মামুর মসজিদে কমিটির কিছু সদস্য মুসল্লিদের ওপর হামলা করেছে । এই মসজিদে এর আগেও কয়েকবার অপ্রীতিকর ঘটনাসহ কোষাধ্যক্ষের হাতে মসজিদের ইমাম লাঞ্ছিত হবার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
গত ২৬ জুন বিকেলে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করার সময় মুসল্লিদের উদ্দেশ্যে গালাগাল করলে কমিটির সদস্য ও মুসল্লিদের মাঝেে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান,মসজিদের নতুন কমিটি গঠনের করার জন্য গত শুক্রবার সাধারণ সভা আহবান করা হয়। বাদ আছর সভা শুরু হলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশিক রহমান সভা পরিচালনা করছিলেন। মাগরিব নামাজের পুর্ব পযর্ন্ত কোন প্রকার সমস্যা দেখা যায়নি।বাদ মাগরিব আবারো সভা কাজ শুরু হয়। মুসল্লিদের পক্ষ থেকে চাঁদা ভিত্তিক মসজিদের সদস্য ভোটারের মেয়াদ ৩ বছর থেকে ১ বছর করে সংবিধানের কিছু নিয়মকানুন পরিবর্তনের দাবি উঠে। এ প্রস্তাবটির পক্ষে উপস্থিত মুসল্লিদের শতকরা ৯৫ ভাগ মুসল্লি তাদের সমর্থন দিলেও কমিটির কোষাধ্যক্ষ পদধারী তারেক আম্বিয়া ও তার ভাই তৌফিফুল আম্বিয়ার সমর্থক ও নিকটাত্মীয়রা উক্ত প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন। উক্ত সাধারণ সভায় সংবিধান সংশোধন ও সংবিধান বহির্ভুত কাযর্ক্রমের উপর মুসল্লিগণ বিভিন্ন প্রশ্ন করেন। মুসল্লিগণের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তারেক আম্বিয়ার প্ররোচনায় তার চাচাত ভাই মইনুল,এনাম,নাজমুল প্রশ্নকারিদেরকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মারমুখি হয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণের চেষ্টা চলে উভয় পক্ষে। এক পর্যায়ে প্রচুর হট্টগোল শুরু হয়। পরে অন্যান্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তথ্যসুত্র বাংলাপ্রেস ।


