Thursday, February 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ইংল্যান্ডকে ছিন্নভিন্ন করে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

March 9, 2021
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
14
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে হোম সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে  জায়গা করে নিল ভারত। এ বছর ১৮-২২ জুনের ফাইনালে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। 

সিরিজটি শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেসে ছিল ভারত ও ইংল্যান্ড উভয় দলই। ফাইনালে ওঠার শর্তই ছিল, সিরিজটি জিততে হবে এমন ব্যবধানে যেন পয়েন্টে অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া যায়। ভারতের জন্য ২-১ ব্যবধানে জয়ই যথেষ্ট ছিল, কিন্তু তারা সিরিজ জিতে নিল ৩-১ ব্যবধানে। 

যদিও চেন্নাইতে প্রথম টেস্টে ২২৭ রানে হেরে বসে ভারত। তখন কে ভেবেছিল ফাইনালে উঠবে তারা? প্রচণ্ড চাপের মুখে পড়ে যায় বিরাট কোহলির দল। তখন ফাইনালের রেসে থাকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডও। জিতলে ৩০ পয়েন্ট আর হারলে ১০ পয়েন্ট; কাজেই বাকি তিন টেস্টের মধ্যে আরেকটি ম্যাচ হারলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যেত কোহলিদের। সেভাবেই এগিয়েছে তারা। ঘুরে দাঁড়িয়ে চেন্নাইতে দ্বিতীয় টেস্টে এল ৩১৭ রানের জয়, এরপর আহমেদাবাদে টানা দুই টেস্টে যথাক্রমে ১০ উইকেট এবং ইনিংস ও ২৫ রানের জয় তুলে নেন কোহলিরা। তার মানে, ৭২ দশমিক ২ শতকরা পয়েন্টে অস্ট্রেলিয়াকে টপকে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে। এমনকি ৭০ পয়েন্টধারী নিউজিল্যান্ডকেও টপকে ভারত এখন টেবিলের এক নম্বরে। 

আজ মাত্র তৃতীয় দিনেই আহমেদাবাদে চতুর্থ টেস্টটি জিতে নেয় ভারত। প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যাওয়া ইংলিশরা আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায়। অক্ষর প্যাটেল আর রবিচন্দ্র অশ্বিন সমান ৫টি করে উইকেট নেন। জো রুটের দল দুই ইনিংস মিলিয়েও ভারতের এক ইনিংস থেকে ২৫ রান দূরে থাকে। ১১৮ বলে ১৩টি বাউন্ডারি ও ২ ছক্কায় ১০১ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত, আর ৩০ উইকেট ও ১৮০ রান করা অশ্বিন হয়েছেন সিরিজসেরা খেলোয়াড়।  

 

 

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version