সন্ধান২৪.কমঃ প্রেম হয়েছিল কলেজে পড়তে গিয়ে । আর সে প্রেমকে স্মরণীয় করতে বর এসেছেন হাতিতে চড়ে বিয়ে করেতে । এনিয়ে রীতিমতো হৈ হৈ রৈ রৈ কাণ্ড বেধে যায়। এলাকার উৎসুক জনতা একনজর বর-কনেকে দেখতে বিয়েবাড়িতে ভিড় জমান। মুহূর্তেই বিয়ের আসর পরিপূর্ণ হয়ে যায় হাজারো জনতায়।
রবিবার এমন একটি বাদশাহী বিয়ে সম্পন্ন হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামে। তাড়াশ উপজেলার ধামাইচ গ্রামের জুব্বার মন্ডলের ছেলে সাগর মন্ডল (২৪) ও মাকড়শোন গ্রামের মো. তোজাম্মেল প্রামানিকের মেয়ে তালজিলা আকতার বীথি (২৪) পার্শ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শহীদ শামসুজ্জোহা অনার্স কলেজের ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে পড়া অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর প্রেমকে স্মরণীয় করে রাখতে তারা সিদ্ধান্ত নেন হাতিতে চড়ে বিয়ে করার। সে অনুযায়ী বর সাগর মন্ডল দুপুর ২টায় হাতিতে চড়ে বিয়ে করতে আসেন আট কিলোমিটার দূরে মাকড়শোন গ্রামের কনে তালজিলা আকতার বীথির বাড়িতে। সেখানে দুই লাখ টাকার দেনমোহরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আর তিন দিনের জন্য হাতিটি ৫০ হাজার টাকায় ভাড়া করা হয়।
বর


