সন্ধান২৪.কম ডেস্ক: আমেরিকায় (America) ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল ফ্লোরিডার (Florida) মিয়ামি (Miami) বিচের কাছে অবস্থিত একটি ১২ তলা আবাসন। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৭০ জন। দ্রুত গতিতে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল এবং প্রশাসনের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আচমকাই ১২ তলা আবাসনটির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় অনেকেই রীতিমতো হকচকিয়ে যান। আবাসনের অন্যদিকের সদস্যরা যে যার মতো পালিয়ে বাঁচেন। তবে সিঁড়ির অংশ ভেঙে যাওয়ায় অনেকেই আটকে পড়েছেন। ইতিমধ্যে দমকল এবং উদ্ধারকারী দল তাঁদের উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটিতে ১০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট রয়েছে। তার মধ্যে ৫৫টির কাছাকাছি একেবারেই ভেঙে পড়েছে। ইতিমধ্যে ৫৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আরও অনেকেই নিখোঁজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যেও অনেকে গুরুতরভাবে আহত।


প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের মধ্যে বেশ কিছু ল্যাটিন আমেরিকান অভিবাসী আছে বলে জানিয়েছে তাদের দূতাবাস। প্যারাগুয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের ফার্স্ট লেডির এক আত্মীয়ও নিখোঁজ আছেন। কী কারণে এই ধস ঘটলো তা এখনো জানা যায়নি।
ভবনটি ৪০ বছর পুরনো। নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা অঙ্গরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। ধ্বংসস্তুপের নীচ থেকে এখন পর্যন্ত অনেককে উদ্ধার করেছে উদ্ধারকারীরা বাহিনী। বাকিদের উদ্ধারেও অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।


