Friday, February 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ইতালি হলো ইউরোপ সেরা

July 11, 2021
in খেলা
Reading Time: 1 min read
0
0

ইউরোর নতুন চ্যাম্পিয়ন ইতালি

0
SHARES
4
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ  ইংল্যান্ডকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে ইউরোর ফাইনালে চ্যাম্পিয়ন হলো ইতালি। ইতালি  শুট-আউটে ৩-২ এ জয়ে ৫৩ বছর পর ইউরোপ সেরার শিরোপা নিজেদের করলো ।

হোম নয়, ট্রফি রোমে, শাপমুক্তি হল না ইংল্যান্ডের, দ্বিতীয় ইউরো কাপ ইটালিরম। ইউরো কাপের আগে থেকেই সে দেশের সমর্থকরা গাইতে শুরু করেছিলেন, ‘ইটস কামিং হোম’। অর্থাৎ কাপ ঘরে আসছে। কিন্তু এ বারও শিকে ছিঁড়ল না ইংল্যান্ডের। পেনাল্টি শুট-আউট ফের কাল হল। গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমার জোড়া সেভে ইটালি জিতল ৩-২ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১।

ইংল্যান্ড ইউরোর ফাইনালের ইতিহাসে দ্রুততম গোল পেলো । তাতে ইতালির বিপক্ষে শুরুতে এগিয়ে গেলো স্বাগতিকরা। এই ব্যবধান অবশ্য বিরতির পর আর থাকেনি। ইতালি ম্যাচে ফিরতে তখন মরিয়া। গোলও পেলো দ্বিতীয়ার্ধে। তবে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে কোনও দলই আর ব্যবধান বাড়াতে পারেনি। ১-১ গোলে থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল অমীমাংসিত। শেষ পর্যন্ত শাসরুদ্ধকর টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইতালি দ্বিতীয়বারের মতো ইউরো ট্রফি জিতলো।

টাইব্রেকারে হিরো দলের গোলকিপার দোনারুম্মা। ইংল্যান্ডের পাঁচটি শটের দুটি রুখে দিয়ে দলকে ট্রফি জিততে সহায়ক ভূমিকা পালন করেছেন। ইংল্যান্ডের হয়ে কেইন ও মেগেুয়েরে লক্ষ্যভেদ করেছেন। রাশফোর্ডের শট পোস্টে লেগে ফিরে আসে। সান্চো ও সাকোর শট গোলকিপার রুখে দেন। বিপরীতে ইতালির বেরার্দি, বেনোচ্চি ও বার্নাডোস্কি গোল করেছেন। বেলোত্তি ও জর্জিনহোর শট ইংলিশ গোলকিপার পিকফোর্ড রুখে দিয়েও দলকে জেতাতে পারেননি।

সেই যে ১৯৬৮ সালে প্রথম ইউরোর ট্রফি জিতেছে ইতালি। এরপর দুইবার ট্রফি ছোঁয়া দূরত্ব থেকে জেতা হয়নি। রানার্সআপ হয়ে থাকতে হয়েছে। এবার বহু বছর পর শিরোপা খরা ঘুচলো আজ্জুরিদের। রবার্তো মানচিনির অধীনে দল যে বদলে গেছে, তারই প্রমান মিললো ফাইনাল জয়ের মাধ্যমে।

অন্য দিকে ১৯৬৬ সালে প্রথম বিশ্বকাপের ট্রফি জিতেছিল ইংল্যান্ড। এরপর কোনও ট্রফি জয়ের স্বাদ নিতে পারেনি। তাদের একটি ট্রফির জন্য অপেক্ষা বহু বছরের। ওয়েম্বলিতে এসে ইউরোতে প্রথম ফাইনাল খেলতে নেমে হতাশই হতে হয়েছে তাদের।

এর আগে উৎসবের মেজাজে সেজেছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সমাপনি অনুষ্ঠানও হয়েছে। মাঠেই ট্রফি ঘিরে নেচে-গেয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা ছিল দেখার মতোই। 

ইংল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়। কোচ সাউথগেট  ট্রিপিয়েরকে একাদশে ফিরিয়েছেন। সাকার জায়গা হয়েছে সাইড বেঞ্চে। ৩-৪-২-১ ছঁকে নেমে ইউরোর প্রথম ফাইনাল খেলতে নেমে গোল পেয়েছে। বিপরীতে ১৯৬৮ চ্যাম্পিয়ন ইতালি আগের একাদশেই ভরসা রেখে খেলেছে। ৪-৩-৩ ছঁকে বল দখলে এগিয়ে ছিল। কিন্তু গোল শোধের জন্য মানচিনির দল চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি।

ম্যাচ ঘড়ির ২ মিনিটে ইংল্যান্ড প্রথম গোল করে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চমকে দেয়। ট্রিপিয়েরের ক্রসে বক্সে ঢুকে লুক শ বা পায়ের জোরালো ভলিতে গোলকিপার দোনারুম্মাকে পরাস্ত করেন। বল পোস্ট ঘেঁষে জাল কাঁপায়। ইউরোর ফাইনালের ইতিহাসে এটাই দ্রুত সময়ে গোল হলো। এর আগে স্পেন ও সোভিয়েত ইউনিয়ন ম্যাচে প্রথম গোল হয়েছিল, ৫ মিনিটে।

হঠাৎ এমন গোলে পিছিয়ে পড়ে ইতালি শোধ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু স্বাগতিকদের গোলকিপার পিকফোর্ডকে বড় পরীক্ষায় সেভাবে ফেলতে পারেনি। ৮ মিনিটে ইনসিনিয়ের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৫ মিনিটে চিয়েসার শট দূরের পোস্ট দিয়ে গেলে হতাশই হতে হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে তাদের আরও একটি প্রচেষ্টা ইংল্যান্ডের রক্ষণে বাধা পেলে আর গোল পাওয়া হয়নি। প্রথমার্ধে পিছিয়েই থাকতে হয় আজ্জুরিদের।

ড্রেসিংরুম থেকে ফিরে এসে ইংল্যান্ডকে প্রায় কোনঠাসা করে ফেলে ইতালি। একের পর এক আক্রমণ করে তটস্থ রেখেছে। গোল শোধ দেওয়া তাদের সময়ের ব্যাপার ছিল। ইনসিনিয়ে তো দুটো সুযোগ হারান। ৫০ মিনিটে নেওয়া ফ্রি-কিকটি ক্রস বারের বাইরে দিয়ে যায়। ৭ মিনিট পর নাপোলির এই ফরোয়ার্ডের শট গোলপিকার পিকফোর্ড প্রতিহত করেন। ৬২ মিনিটে চিয়েসার শট গোলকিপার ঝাপিয়ে পড়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন।

৬৭ মিনিটে অবশ্য ইংল্যান্ডের সব প্রতিরোধ ভেঙে যায়। ইনসিনিয়ের কর্নারে ভেরাত্তির হেড সাইড বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে পোস্টের সামনে থাকা লিওনার্দো বোনুচ্চি লক্ষ্যভেদ করতে ভুল করেননি। গোলকিপার পিকফোর্ড চেষ্টা করেও দলকে গোল খাওয়া থেকে রুখতে পারেননি।

৭৩ মিনিটে এমারসনের শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। এই অর্ধের শেষ দিকে এসে ইংল্যান্ড পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। অধিনায়ক হ্যারি কেইন ছিলেন অনেকটাই নিজের ছায়া হয়েছে। রহিম স্টার্লিং একাধিকবার বক্সে ঢুকে কিছু একটা করার চেষ্টা করেছেন। তবে তাকে হতাশ করেছেন ইতালির ডিফেন্ডাররা। 

 

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version