Tuesday, April 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

রেজা-নুরুর নতুন দল এ মাসেই

October 16, 2021
in প্রধান খবর, রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
6
VIEWS
Share on Facebook

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। দলের সম্ভাব্য নাম ‘গণঅধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’। এটি হবে মধ্যপন্থি রাজনৈতিক দল।

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে ২০ অথবা ২১ অক্টোবর দলটির ঘোষণা হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

তারা আরও জানান, সর্বোচ্চ ২০০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ড. রেজা কিবরিয়া আহ্বায়ক ও নুরুল হক সদস্য সচিব হচ্ছেন। দলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের ড. কামাল হোসেন, অধ্যাপক আসিফ নজরুলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ যাদের কোনো পদ-পদবি না থাকলেও শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দেবেন। সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সমাবেশের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুমতি না পেলে জাতীয় প্রেস ক্লাব বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ড. রেজা কিবরিয়া তার গুলশানের বাসায় নতুন রাজনৈতিক দল নিয়ে আলাপকালে জানান, এ পঞ্চাশ বছরে মোটামুটি সব দল এক সময় না এক সময় ক্ষমতার ভাগ পেয়েছে। আমরা নতুন দল। আমরা মনে করি এই পঞ্চাশ বছরে রাজনীতির পলিসিতে অনেক ভুল-ত্রুটি আছে। সেগুলো সংশোধন করার জন্য নতুন কিছু দরকার। পুরোনো যারা ভুল করেছে তাদের ওপর এখন ভরসা করা যাচ্ছে না। যারা এখন কাজ করছে তারা সব শিক্ষিত ছেলেমেয়ে, সোশ্যাল মিডিয়া-ইন্টারেনেট যুগের মানুষ, তারা অনেক কিছু বুঝে। তাদের ভুল তথ্য দিয়ে ভোলানো যাবে না। তারা বুঝতে পারছে রাষ্ট্রে পুরো অবকাঠামোর মধ্যে অনেক ত্রুটি ছিল এগুলো ঠিক করতে হবে। সেগুলো করার জন্যই নতুন দল। তিনি বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। প্রথম কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আমরা আওয়ামী লীগের গত নির্বাচনের মতো প্রতারণার কোনো নির্বাচনে অংশ নেব না।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক যুগান্তরকে বলেন, আমরা ২০ ও ২১ অক্টোবর নতুন দল ঘোষণার চিন্তাভাবনা করছি। দুটি নাম ঠিক করা হয়েছে, একটি চূড়ান্ত করা হবে। গঠনতন্ত্র ওইভাবে এখন হবে না। একটা ঘোষণাপত্র থাকবে। যেখানে কেন স্বাধীনতার পঞ্চাশ বছরে একটি রাজনৈতিক দল করার প্রয়োজনীতা বোধ করলাম, বর্তমান সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক কর্মসূচি, আহ্বায়ক কমিটি কিভাবে পরিচালনা করা হবে এসবের দিক-নির্দেশনা থাকবে। তিনি বলেন, দল গোছানোর পর আমাদের চিন্তা আছে জেলা কমিটিগুলো দেওয়া। নির্বাচন কমিশনের পদ্ধতি পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করব। সেটার জন্য কেন্দ্রীয় কমিটি ও দলের ঘোষণা নিয়ে কাজ করছি। একইভাবে জেলা-উপজেলা কমিটির কাজ চলছে। আমাদের অনেক কাজ হয়েও আছে।

অক্সফোর্ডে ডক্টরেট করা রেজা কিবরিয়া ২০১৮ সালে আইএমএফের গুরুত্বপূর্ণ চাকরি ছেড়ে ওয়াশিংটন থেকে দেশে ফেরেন। তার মূল পরিচয় অর্থনীতিবিদ হলেও গত জাতীয় নির্বাচনের তিনি গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে নির্বাচন করে আলোচনায় আসেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে সক্রিয় রাজনীতিতে অংশ নেন।

৭ ফেব্রুয়ারিতে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন। এরপর কয়েক মাস ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এবি পার্টি ও নুরুল হকদের ‘ছাত্র অধিকার পরিষদ’র বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয় দেখা যায়। আর ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক নুরুল হক।

ওই আন্দোলনের সময় বেশ কয়েকবার হামলার মুখে পড়েন তিনি। এরপর ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। গত তিন বছরে নানা বাধা-বিপত্তির পর নতুন দল গঠনে নামেন নুরুল হক ও তার সঙ্গীরা।

এই সময়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত ১৩ বার আক্রান্ত হন তিনি। তার নামে এখনো ১৭টি মামলা আছে। এছাড়া তার সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

Related Posts

রাজনীতি

জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ

April 20, 2026
7
রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
22
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version