সন্ধান২৪.কম: গত ২৪ নভেম্বর বুধবার বসেছিল নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে চুরাশিয়ানদের আড্ডা। নর্থ আমেরিকা,নিউইয়র্ক এসএসসি’৮৪ এই আড্ডার আয়োজন করে। গ্রুপ এডমিন শাম্ স চৌধুরী রুশো-র উদ্যোগে আয়োজিত আড্ডায় নিউইয়র্কসহ অন্যান্য স্টেটের চুরাশিয়ান আড্ডায় অংশ নেন।
জমজমাট আড্ডার ফাঁকে ফাঁকে চলে গান, কৌতুক, কবিতা ও স্মৃতিচারণ। সবাই যেনো স্কুল জীবনের সেই উচ্ছলতায় ফিরে গেলেন। চমৎকার গান পরিবেশন করেন চুরাশিয়ান হাসান মাহমুদ। স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
আড্ডায় কবি ছড়াকার সংগঠক শাম্ স চৌধুরী রুশো রচিত ‘আমরা চুরাশিয়ান’ থিম সং টি প্রথমবারের মতো পরিবেশিত হয়। আড্ডায় অংশগ্রহণ করেন চুরাশিয়ান কমিউনিটি এক্টিভিস্ট কাজী ফৌজিয়া, রাব্বি সাঈদ, ফারুক হোসেন মজুমদার, হাসান মাহমুদ, জিয়া মঈন হায়দার, শেখ শাহেদ, শাম্ স চৌধুরী রুশো, কলি আলম, লিসানুর রাসুল, দেলোয়ারা আক্তার রুমা, সাবিরা করিম, কামরুল মজুমদার, জাহিদ সরকার, হেলী চৌধুরী, মো. আলী আজম। এছাড়াও পেন্সিলভেনিয়া থেকে কামরুন নাহার ও ভার্জিনিয়া থেকে ইসরাত জাহান অংশগ্রহণ করেন।
আড্ডায় বৃহত্তর আকারে একটি চুরাশিয়ান সম্মেলনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়।



