Monday, February 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

টস জয়ের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ

April 1, 2022
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

ডারবান টেস্ট শুরুর আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো সকালের ভেজা উইকেটের ফায়দা লুটতে চেয়েছিল। যে কারণে টস জিতে ব্যাটিং না নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক।

যে উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাটিং না নিয়ে বোলিং নিয়েছে দিন শেষে তাদের সেই টার্গেট পূরণ হয়নি। প্রথম দিনে টাইগারদের অর্জন মাত্র ৪ উইকেট। বল কুড়াতে কুড়াতেই দিন পার করল মুমিনুলরা।

আলোর স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২৩৩ রান তুলতে পারে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে সাইটস্ক্রিনের সমস্যায় ৩৩ মিনিট পর খেলা শুরু হয়।

সারা দিনে ৯০ ওভার খেলা হওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত হয়েছে ৭৬.৫ ওভার। রান হয়েছে ২৩৩। দলকে এগিয়ে নিচ্ছেন টিম্বা বাভুমা। প্রথম দিনের শেষ বিকালে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়েন তারা। ৫৩ ও ২৭ রানে অপরাজিত আছেন বাভুমা ও কাইল ভেরেইনা।

বৃস্পতিবার ডারবানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে উদ্বোধনী জুটি ভাঙতেই ১১৩ রান খরচ করে বাংলাদেশ। এরপর ৬৭ রানে প্রোটিয়া ৪ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সৈয়দ খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেনরা।

১৮০ রানে ৪ উইকেট পতনের পর কাইল ভেরেইনাকে সঙ্গে নিয়ে ১১৭ বল মোকাবেলা করে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক বাভুমা।

টস হেরে দারুণ শুরু করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনীতে ১১৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের আভাস দেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাকে সঙ্গ দেন সারেল এরউইয়া।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে এলগার ও সারেল এরউইয়াকে সাজঘরে ফিরিয়ে প্রোটিয়াদের লাগাম টেনে ধরেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট করেন খালেদ আহমেদ। তার বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এলগার। তার আগে ১০১ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

এলগার আউট হওয়ার ঠিক পরের ওভারেই অন্য ওপেনার সারেল এরউইয়াকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন সারেল। তার আগে ১০২ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করার সুযোগ পান ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নামা প্রোটিয়া তারকা।

এরপর মিরাজের দুর্দান্ত থ্রোয়ে স্টাম্প ভেঙে যায় কিগান পিটারসেনের। ৩৬ বল খেলে ১৯ রানে রানআউট হয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ১৪৬ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

দলীয় ১৮০ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। এবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিকলটন। এরপর দলের হাল ধরেন বাভুমা। দিনের শেষদিকে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version