
বাংলাদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি কর্নেল (অব.) ফারুক খান, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ। তারা বাংলা চ্যানেলের সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক, প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী।
প্রতিষ্ঠার এক বছরে নিউইয়র্কের সীমান পেড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাংলাদেশি কমিউনিটি এবং ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলটি। আইপি টিভি বক্স, আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ, নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখা যায় বাংলা চ্যানেল।


