কিউবার রাজধানী হাভানায় নামী একটি পাঁচ তারকা হোটেলে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। শুক্রবার হাভানার কেন্দ্রস্থলে সারাতোগা হোটেল প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হোটেল ভবনের একটি অংশ কয়েক তলা পর্যন্ত ধসে পড়েছে।
এ খবর দিয়েছে বিবিসি। বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, হাভানার পুরনো অংশে হোটেলটির সামনে পার্ক করে রাখা একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


