Wednesday, March 25, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

বরাবরের মতোই প্রশংসিত হানিফ সংকেতের ইত্যাদি

May 12, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

ঈদের আনন্দের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে ইত্যাদি। ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত এ অনুষ্ঠানটির নান্দনিক বিনোদনের পরতে পরতে ছিল শিক্ষামূলক নানা বার্তা। শুরুতেই করোনাযোদ্ধা কয়েকজন চিকিৎসকের গাওয়া এবং দুই শতাধিক সেবিকার অংশগ্রহণে পরিবেশিত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটিও অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা। এরপর নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার পারফরমেন্সে তিনটি গানের নান্দনিক সম্মিলনে একটি নৃত্যে উঠে এসেছে আমাদের হাজার বছরের পারিবারিক বন্ধনের ঐতিহ্যবাহী চিত্র। নৃত্যের ফাঁকে ফাঁকে তিন গুণী শিল্পী দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াতের উপস্থিতি এবং মমতামাখা কথামালা দর্শকমনে দাগ কেটেছে।

দুর্নীতি, দস্যুতাসহ সাম্প্রতিক নানা অসংগতি নিয়ে নাট্যাংশগুলো ছিল উপভোগ্য। ঐতিহাসিক চরিত্র দস্যু বাহরাম, দস্যু মোহন, দস্যু বনহুর ও দস্যুরানীখ্যাত ফুলন দেবীর কাল্পনিক চরিত্র নিয়ে নাট্যাংশটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া অভিনীত এ নাট্যাংশে দেখানো হয় সেকালের দস্যুতা ও বর্তমান দস্যুতার বিদ্রুপাত্মক, অথচ বাস্তব এক তুলনামূলক চিত্র। সাধারণ চাকরিজীবীদেরও সম্পদ যে দুর্নীতির কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেটারও একটি রসাত্মক চিত্র দেখা গেল এ নাট্যাংশে। নিরাপত্তাকর্মীকে দুদকের লোক ভেবে ঈদ শপিংয়ে দামি গহনা কিনতে গিয়েও এক সাধারণ চাকরিজীবী ভড়কে যাওয়া, একটি নাট্যাংশে সাক্ষাৎকারে চাকরিপ্রত্যাশীর গানে গানে উত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাস্তবতার চিত্র, যা ছিল বেশ রসাত্মক। আবার আরেকটি নাট্যাংশে দেখানো হলো, বড়লোক পাত্রের খোঁজে মোবাইল ফোন কোম্পানির ‘বর অনুসন্ধান কেন্দ্রে’ ফোন দিয়ে পাত্রপ্রত্যাশী কনে পক্ষের বেহালদশার বিষয়টি। হাল আমলে যুক্ত হয়েছে নতুন অসুস্থতা-ইন্টারনেট আসক্তি। বাসাভর্তি লোকজন থাকলেও সুনসান নীরবতা, কেউ কারও সঙ্গে কথা বলে না, একটানা আপন মনে ব্রাউজিং করেই চলেছে; এমন একটি ভয়ংকর দিকের বাস্তব চিত্র তুলে ধরা হলো একটি নাট্যাংশে। বিশেষ এক বার্তা দেওয়া হলো এর পর, ‘বিভিন্ন ভাইরাস থেকে মুক্তির জন্য টিভিতে যেমন সতর্কতামূলক বিজ্ঞাপন দেওয়া হয়, তেমনি ইন্টারনেটের ব্যবহার ও অপব্যবহারের সুবিধা-অসুবিধাও তুলে ধরে টিভিতে বিজ্ঞাপন দেওয়া দরকার।’ এ কথাটি যথেষ্ট আলোচনার দাবি রাখে।

এখনকার গান মানেই যেন ‘ফান’। মামা-ভাগ্নে পর্বে তুলে ধরা হলো, গান সাধনার বিষয়, হতে হবে হৃদয়ছোঁয়া। একটি গানেই যে কত শিক্ষণীয় বিষয় তুলে ধরা যায়, তা এবারের ইত্যাদি আবারও নতুন করে প্রমাণ করেছে। সিয়াম ও পূজার অংশগ্রহণে একটি দলীয় সংগীতে কথা ও কাজের মিল না থাকার বিষয়টি বেশ ব্যঙ্গাত্মক ও উপভোগ্য ছিল। চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের দ্বৈতগানেও ছিল শিক্ষামূলক বার্তা। করোনাকালের বিভিন্ন চিত্র ও টিকার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যক্ত করা হয়েছে নিয়ম মেনে চলে করোনাকে হার মানানোর প্রত্যয়। সাবিনা ইয়াসমিনসহ প্রখ্যাত পাঁচ শিল্পীর গাওয়া গানটিও দেশপ্রেমে আপ্লুত করে তোলে দর্শকদের।

এ ছাড়া দর্শকপর্বে অপূর্ব-পূর্ণিমার ভাইরাল বাদাম ও আইসক্রিমের তির্যক সংযোজনে দর্শকদের সঙ্গে কথোপকথনও ছিল বেশ উপভোগ্য। নানি-নাতি, বিদেশিদের অংশগ্রহণে সমাজসচেতনতামূলক পর্ব, গ্রিসের এথেন্সে বাঙালি খাবারের হোটেল নিয়ে করা প্রতিবেদনের পাশাপাশি গানে গানে ঈদ শপিং এবং তিন প্রজন্মের ঈদ কেনাকাটার চিত্র, ঈদের সময়ে বাসস্ট্যান্ড-শপিংমল নিয়ে টিভি রিপোর্টিং, হাসপাতালেও ‘লোক-দেখানো রোগী দেখতে যাওয়া’ একশ্রেণির মানুষকে নিয়ে করা নাট্যাংশটিও ছিল যথেষ্ট উপভোগ্য। সবকিছু মিলিয়ে হানিফ সংকেত দেখিয়ে দিয়েছেন কীভাবে একটানা ৩৪ বছর একটা টিভি অনুষ্ঠান সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে থাকে!

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন
  •  পর পর ভুয়ো ভিডিয়ো, নেতানিয়াহুকে ‘জীবন্ত প্রমাণ করতে’ মরিয়া ইজরায়েল ! `পুত্র’ কি বেঁচে নেই?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version