Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপি যাচ্ছে না ইসির সংলাপে

June 18, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তাদের অংশ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সংলাপের চিঠি পাওয়ার পর দলীয় ফোরাম এবং বিএনপির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। আগামীকাল থেকে শুরু হয়ে তিন দিন নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসবে ইসি। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেন, বর্তমান ইসির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না। আমরা সংলাপে যাব না।

দায়িত্ব নেওয়ার পর সাবেক নির্বাচন কমিশনার, সাংবাদিক, পর্যবেক্ষকসহ পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন তারা। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি দিক যাচাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কারিগরি টিমের সঙ্গে এ বৈঠক হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে তিন দিন বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৩টি দলের সঙ্গে বসবেন তারা। ১৯ জুন থেকে শুরু হবে এ বৈঠক। ওইদিন সংসদের বিরোধীদল জাতীয় পার্টিসহ ১৩টি দলের সঙ্গে সংলাপ করবে। ২১ জুন বসবে বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে। সর্বশেষ ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।

বর্তমান নির্বাচন কমিশন গঠনের শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বিএনপি। ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা সংলাপেও অংশ নেয়নি দলটি। এমনকি রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করেন নেতারা। সার্চ কমিটি ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলে তাতেও সাড়া দেয়নি।

বেশ কয়েকটি দলের অংশগ্রহণ ও মতামত উপেক্ষা করেই গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। শুরু থেকেই নতুন কমিশনকে প্রত্যাখ্যান করে এর বিরোধিতা করে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো। তাদের দাবি, বর্তমান কমিশন পক্ষপাতদুষ্ট। তাদের প্রায় সবাই বিভিন্ন সময়ে সরকারের সুবিধাভোগী এবং সরকার সমর্থক।

বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু ভোট করার ক্ষেত্রে কমিশনের তেমন কিছু করার নেই। দলীয় সরকারের ইচ্ছামতোই হবে ভোট। তাই তাদের কাছে এই মুহূর্তে ইসির কর্মকাণ্ড মুখ্য নয়। তাদের একমাত্র লক্ষ্য নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার।

সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। তাই বর্তমান নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়া মানে তাদের বৈধতা দেওয়া। তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা ইসিকে বৈধতা দিতে চাই না। তাই সবকিছু বিবেচনা করে এ সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ দলীয় জোটে বিএনপিসহ চারটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। দলগুলো হলো-লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ২০ দলীয় জোটে থাকলেও আদালতের নির্দেশে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।

বিএনপির পাশাপাশি ২০ দলীয় জোটের শরিক দলগুলোও ইসির সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। শরিক দলগুলো যাতে ইসির সংলাপে না যায় সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা হবে। বিএনপির আহ্বানে শেষ পর্যন্ত তাদের সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা কম।

জানতে চাইলে জোটের শরিক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আমরা এখনো সংলাপের আমন্ত্রণ পাইনি। চিঠি পেলে দলীয় ফোরাম ও বিএনপির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।

প্রায় একই সুরে কথা বলেন জোটের আরেক শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, সংলাপে যাওয়া কিংবা না যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আমন্ত্রণ পাওয়ার পর দলীয় ফোরাম ও বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version