সন্ধান২৪.কম: প্রবাসী সুরক্ষা আইন,প্রবাসী বিশেষ ট্রাইবুলান গঠনসহ বিভিন্ন দাবী নিয়ে এক সেমিনারের আয়োজন করে প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি, নিউইয়র্ক।
গত ২১ সেপ্টেম্বর রাতে কৃইন্সের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাড.মাহাবুবার রহমান বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এর্টনী মঈন চৌধুরী, মুল ধারার রাজনীতিক মোর্শেদ আলম,প্রধান সমন্বয়কারী এ্যাড. মো: নাসির উদ্দিন, সেমিনারের আহŸায়ক আমিন মেহেদী বাবু, প্রধান পৃষ্ঠপোষক ডা. মো. আব্দুল লতিফ, এ্যাড. মো: মতিউর রহমান, আব্দুল আজিজ বড় ভুইয়া ও শেখ শাজাহান।
সেমিনারে বক্তরা বলেন,বিশ্বে বর্তমানে দেড় থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশী বসবাস করে। তাদের পাঠানো রেমিটেন্স দিয়েই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। অথচ এই প্রবাসীরা বাংলাদেশে গিয়ে বিমানবন্দরে হয়রানী,চাঁদাবাজী,বাড়ি-ঘর,জমি-জমা বেদখল,নির্যাতন-খুনসহ নানা বিভিন্ন হয়রানীর শিকার হন। সেমিনারে বক্তারা আরও বলেন, গত ২০ বছরেরও প্রবাসীদের কোন সমস্যা সমাধান হয় নাই,তারা সব সময় অবহেলিত ও উপেক্ষিত থেকেছেন।
সেমিনারে বক্তারা দেশে গিয়ে প্রবাসীরা যাতে হয়রানী ও নির্যাতনের মুখে না পড়েন তার জন্য প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন,বিমান বন্দরে প্রবাসীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করার জন্য একটি মোবাইল কোট স্থাপন করে যাত্রীদের সমস্যা দ্রুত সমাধানের দাবী জানান। বক্তরা তিন থেকে ছয় মাসের মধ্যে প্রবাসীদের মামলা-মোকদ্দমা নিস্পত্তি করার জন্য প্রবাসী বিশেষ ট্রাইবুলান গঠনের দাবী জানান।
সেমিনার থেকে প্রবাসীদের সকল সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানানো হয়।


