সন্ধান২৪.কম: গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্স লাইব্রেরিতে পরিচালক নীরা কাদরীর পরিচালনায় ‘লেখকের অঙ্গন’র নিয়মিত মাসিক গ্রন্থালোচনার ৯ম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এবারের অনুষ্ঠানে নির্বাচিত গ্রন্থালোচনায় বিশিষ্ঠ সাহিত্যিক অমর মিত্রের ‘অশ্বচরিত’ বইটি নিয়ে আলোচনা করেন কবি,গল্পকার স্বপন বিশ্বাস। লেখক এবিএম সালেহ উদ্দিন স্বপন বিশ্বাসের ‘গদাধরের ছেঁড়া চটি ও ফুলেশ্বরীর পাখি’ গল্পের বইয়ের আলোচনা করেন। এরপর কবি,গল্পকার,প্রাবন্ধিক সুরীত বড়ুয়ার আলোচনায় উঠে আসে সোমেন্দ্রনাথ বসু রচিত রবীন্দ্র পরিবারের বেদনাশ্রয়ী বই “তবে তাই হোক”এর মূল অংশ বিশেষ। সর্বশেষ আলোচক অধ্যাপিকা হুসনে আরা আলোচনার সূত্রপাত করেন বহুমাতৃক লেখক হুমায়ুন আজাদের, ‘লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী’ বইটির উল্লেখযোগ্য দিক নিয়ে।
অনুষ্ঠানে নিজের ‘শ্রেষ্ঠ ছাড়ার বই’ নিয়ে আলোকপাত করেন মোহাম্মদ আব্দুল আজিজ। এবং এস,এম মোজাম্মেল হক তাঁর কবিতার বই ‘বিবর্ণ বসন্ত’ নিয়ে কাব্যালোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক বাঙালী’ পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ,সাহিত্য অনুরাগি প্রিয় রঞ্জন বড়ুয়া,সেলিনা শারমিন প্রমুখ।
পরিশেষে ‘লেখকের অঙ্গন’-এর পরিচালক নীরা কাদরী এই অনুষ্ঠানের আয়োজক কুইন্স লাইব্রেরির প্রোগ্রামিং ও আউটরিচ লাইব্রেরিয়ান সেলিনা শারমিন,উপস্থিত আলোচকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।


