সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে ’বাঙালিয়ানা‘ আয়োজিত ‘শারদ মেলা’য় দর্শক-শ্রোতার উপচে পড়া ভীড় ছিল। গত ১৪ সেপ্টেম্বর দিনব্যাপী এই মেলা হয় জ্যামাইকার আল আকসা পার্টি হলে।



“উৎসব এবং ঐতিহ্যের রঙে রঙিন হউক আমাদের প্রজন্ম” শীর্ষক শ্লোগানে মেলার মূল আয়োজক ছিলেন নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন উৎপল চৌধুরী ও ডালিয়া চৌধুরী দম্পত্তি।


সকাল ১১টা থেকে শুরু হয় শারদ মেলার,চলে রাত ১২ পর্যন্ত। মেলায় শত শত দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলা ভীড়ে অনেককে মিলনায়তনের বাহিরে অপেক্ষা করতে দেখা গেছে।

শারদ মেলাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নাসির আলী খান পল,বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ,দীলিপ কে.নাথ,বিশিষ্ট্য রিয়েলেটর ব্যবসায়ী রিনা সাহা ও সনজীত কুমার ঘোষ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার,নিউইয়র্কে টাইমস স্কয়ারে দুর্গা পূজার প্রতিষ্ঠাতা সভাপতি দীনেশ মজুমদার,হিন্দু মিলন মেলার অন্যতম সংগঠক রাম দাশ ঘরামী, বিষ্ণু ঘোষ প্রমূখ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ’বাঙালিয়ানা‘র উৎপল চৌধুরী ও ডালিয়া চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে মাটি ব্যান্ড,কৃষ্ণা তিথি,রন্টি দাস, তমা,উদীপ্ত,বীনাসহ দেশ-প্রবাসের শিল্পীরা। গান,নৃত্য ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল সমবেশ পরিবেশনায় ‘আগমনী’। ভারত থেকে এসেছিলেন কণ্ঠশিল্পী রেশমী গোস্বামী। সঙ্গীত পরিবেশন করেছে নতুন প্রজন্মের উদীয়মান শিল্পী উদীপ্ত এবং আরও অনেকে। উপস্থাপনায় ছিলেন উৎপল চৌধুরী,ডালিয়া চৌধুরী ও মৃত্তিকা চক্রবর্তী।

দুপুর এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই শারদ মেলায় অসংখ্য শিল্পীরা দর্শক-শ্রোতাদের আনন্দ দিয়েছেন। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দূর্গা পূজাকে সামনে রেখে শাড়ি-গয়না,খাবারসহ বিভিন্ন পসরা সাজিয়েছিল অসংখ্য নারী উদ্যোক্তাদের স্টল। সব শ্রেণী-পেশা এবং সকল প্রজন্মের ক্রেতাদের ছিল উপচে পড়া ভীড়।


