Friday, May 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইরান নিয়ে দ্বিমত, ফোনে উত্তপ্ত বাদানুবাদ ট্রাম্প ও নেতানিয়াহুর

May 22, 2026
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

ওয়াশিংটন: ইরানের নানা ইস্যুতে বেশ কিছু দিন থেকে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিনের মধ্যে মত বিরোধ দেখা গেছে। বর্তমানে তার মাত্রা আরও বেড়েছে।

ইরান ইস্যুতে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুই নেতার ফোনালাপে মতান্তর ঘিরে তুমুল বাগযুদ্ধ ও উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘ এক ঘণ্টার ওই ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ও ইজরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ইরানের বিরুদ্ধে ফের এয়ারস্ট্রাইক শুরু করার পক্ষে জোরালো সওয়াল করেন নেতানিয়াহু। যদিও কূটনীতি ও আলোচনার পথে শেষ চেষ্টার পক্ষে মত দেন ট্রাম্প। আর এই মতবিরোধ ঘিরেই মেজাজ হারান ইজরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে শান্তি আলোচনার সাফল্য ঘিরে সন্দিহান নেতানিয়াহু চিৎকার করে বলে ওঠেন, ভুল পদক্ষেপ হবে।
রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, শান্তি আলোচনায় কাজের কাজ কিছু হবে না। অতীতের মতো এবারও তা মুখ থুবড়ে পড়বে। গুরুত্বপূর্ণ পরিকাঠামো গুঁড়িয়ে দিয়ে ইরানের সামরিক শক্তিকে পঙ্গু করে দিতে ফের হামলা শুরু করতে হবে। যদিও ভিন্নমত প্রকাশ করেন ট্রাম্প। আলোচনার পথে সমাধানের জন্য নেতানিয়াহুকে তিনি বোঝানোর চেষ্টা করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলি ‘লেটার অব ইনটেন্ট’ সামনে রেখে কাজ করছে। সেই প্রচেষ্টার সূত্রেই যুদ্ধ শেষ করতে আমেরিকা ও ইরান চুক্তিপত্রে সই করবে। আলোচনার জন্য ৩০ দিন সময় নির্ধারিত হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী খোলার মতো বিষয়গুলি সেই আলোচনার প্রক্রিয়াতেই সমাধান হবে। তবে শেষবারের মতো আলোচনার এই প্রক্রিয়া ব্যর্থ হলে ফের ইরান আক্রমণের রাস্তা খোলা থাকছেই। যদিও নেতানিয়াহু আর আলোচনার পিছনে সময় নষ্ট না করে ফের হামলার পক্ষেই সওয়াল করেন।
দুই নেতার মধ্যে মতান্তর ও উত্তেজক বাক্য বিনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন স্বয়ং ট্রাম্প। প্রকাশ্যে ‘অল ইজ ওয়েল’ বার্তা দিতে সাংবাদিকদের তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ইরান ইস্যুতে আমি যা বলব, তিনি তাই করবেন। যদিও সূত্রের খবর, নেতানিয়াহু এখনও নিজের অবস্থানেই অনড়।
ট্রাম্প ও নেতানিয়াহুর এই মতবিরোধের আবহেই ইরানের সঙ্গে চলতি কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একঝাঁক তথ্য সামনে আসছে। পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মতো দেশগুলি শান্তি চুক্তি সংক্রান্ত একটি সংশোধিত খসড়া তৈরি করেছে।

 

Related Posts

আন্তর্জাতিক

ক্ষুধা, বেকারত্ব আর হতাশায় সন্তান বিক্রি বাড়ছে আফগানিস্তানে

May 19, 2026
6
আন্তর্জাতিক

পাকিস্তান  ৮ হাজার সেনা, যুদ্ধবিমান সৌদিতে পাঠাল !  ফের কি হামলার পথে ইরান ?

May 19, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • নির্বাসনের আগে পাকিস্তানিদের শুয়োরের মাংস খেতে দিল আয়ারল্যান্ড ! তুঙ্গে বিতর্ক
  • ইরান নিয়ে দ্বিমত, ফোনে উত্তপ্ত বাদানুবাদ ট্রাম্প ও নেতানিয়াহুর
  • ইরান যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে,  হারের আশঙ্কায় ভোটাভুটি স্থগিত !
  • আফ্রিকার ‘ইবোলা’ আমেরিকার দোরগোড়ায়! উদ্বেগ ঘোষণা হু-র, আফ্রিকাফেরত যাত্রীদের উপর নজর 
  •  নিউইয়র্ক ফুটবল প্রেমীদের জন্য ৫০ ডলারে মিলবে বিশ্বকাপ  টিকেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version