সন্ধান২৪.কম ডেস্ক: নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই আমেরিকায় চলছে নির্বাচনী বাহাস। ফের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করোনা ইস্যুতে সুর চড়ালেন ডেমোক্র্যাটিক দলের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস।
করোনা মহামারী নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন কমলা। তিনি বলেন, “শুরু থেকেই এই মহামারীকে ভাঁওতা বলে অবহেলা করেছেন ট্রাম্প। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা না শুনে বিষয়টিকে গম্ভীরভাবে নেননি তিনি। বিশেষজ্ঞদের কথা শুনলে বিষয়টা কতটা উদ্বেগজনক তা তিনি বুঝতে পারতেন। এমন একজন আজ আমাদের প্রেসিডেন্ট যিনি ভাইরাস নিয়েও দলাদলি করছেন। আপনি কাকে ভোট দিয়েছিলেন বা কাকে ভোট দেবেন তা নিয়ে ভাইরাসের মাথা ব্যথা নেই। এটা সবার বোঝা উচিত।” তিনি আরও বলেন, “যেদিন থেকে এই মহামারী শুরু হয়েছে, সেদিন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনও কথা আমি বিশ্বাস করি না। তার চাইতে আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উপর আস্থা রাখছি।”
উল্লেখ্য, করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। বিশেষ করে নিউ ইয়র্ক শহরে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। এপর্যন্ত মার্কিন মুকুলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁরিয়েছে প্রায় ৬৩ লক্ষ। মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষের।


