সন্ধান ডেস্ক: গত ১৫ অক্টোবর এবিষয়ে নাসা এবং বেল ল্যাবসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪জি পরিষেবা এবার চাঁদেও পৌঁছে যাচ্ছে । নোকিয়ার রিসার্চ সংস্থা বেল ল্যাবসের সঙ্গে হাত মিলিয়ে চাঁদে ৪জি এলটিই কানেকটিভিটি পরিষেবা বিছোবে নাসা। বেল ল্যাবস জানিয়েছে, চাঁদে টিপিং পয়েন্ট প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য আমাদের বেছে নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে মানুষ সেখানে পৌঁছলে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ন রাখা যায়।
শুরু হচ্ছে ৪জি/এলটিই টেকনোলজিস দিয়ে। পরে ৫জি পরিষেবাও পৌঁছে দেওয়া হবে চাঁদে, জানা গেছে। নাসার স্পেস টেকনোলজি মিশনের দায়িত্বে থাকা জিম রয়টার বলেন, চাঁদে এই সেলুলার কানেকটিভিটি পৌঁছে দিতে সক্ষম হলে মহাকাশচারীদের কাছেও ভাল সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই কাজের জন্য মোট খরচ পড়বে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। ১৪.১ মিলিয়ন ডলার দেওয়া হবে নোকিয়া কোম্পানিকে।


