Wednesday, October 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রোমানিয়ার কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১০

November 15, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :সম্প্রতি বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রোমানিয়ার এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৭ জন। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক সংস্থা, আইএসইউ-এর তরফে দুর্ঘটনার খবর নিশ্চিত করে, চিকিত্‍‌সাধীন ১০ করোনা রোগীর প্রাণহানির কথা বলা হয়েছে।

 ভয়াবহ আগুনে জীবন্ত দগ্ধ হলেন অন্তত ১০ জন। তাঁর প্রায় সকলেই করোনা আক্রান্ত। হাসপাতালের আইসিইউতে ভরতি ছিলেন। শনিবার রাতে রোমানিয়ার (Romania) এই হাসপাতালে কীভাবে আগুন (Fire) লাগল, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০১৫ সালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, পিয়াত্রা নিমট কাউন্টি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। দ্রুত অন্যান্য বিভাগেও আগুন ছড়ায়। তবে কীভাবে আগুন লাগত, তা এখনও অজানা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

শনিবার রাতে ছড়িয়ে পড়া আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৭ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁদের মধ্যে এক চিকিৎসকও আছেন। বাকিরা করোনা রোগী। প্রসিকিউটররা জানিয়েছেন, তাঁরা অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখবেন।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, অগ্নিদগ্ধ ছয় রোগীকে চিকিত্‍‌সার জন্য শহরের অন্য কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে এই দুর্ঘটনার সময় আইসিইউয়ে যে চিকিত্‍‌সক রোগী দেখছিলেন, তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। ওই চিকিত্‍‌সককে খারেস্টের এক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালের আইসিইউ বিভাগ বন্ধ করা হচ্ছে না। বরং ওই হাসপাতালে অন্য একটি রুমে আইসিইউ চালু করা হচ্ছে। 

 

Related Posts

আন্তর্জাতিক

মহানবীকে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি

October 14, 2026
9
আন্তর্জাতিক

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের  সতর্ক থাকতে বলেছে দূতাবাস

October 12, 2026
6
No Result
View All Result

Recent Posts

  •  তার জন্য মহিলারা ‘পাগল’, কাউকে না করতে পারেন না ! ২১টি বিয়ে ভিক্ষুকের
  • মহানবীকে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
  • ঢাকার মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী, ধরা পড়লেন চক্রের ৪ জন
  • ধর্ম অবমাননা: সাতক্ষীরায় যুবককে পিটুনি,হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে আবার মারধর,পরে মৃত্যু
  • দিন দিন ম্লান ও দর্শক বিমূখ হচ্ছে নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version