Tuesday, October 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চিনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

November 15, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : আজ গোটা পৃথিবীই জানে  শিনজিয়াং প্রদেশে হওয়া উইঘুর মুসলিমদের উপর অকথ্য অত্যাচারের কথা । বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিনের প্রবল সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।যার জেরে এবার বিশ্বের বিভিন্ন দেশে চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আরম্ভ করলেন সাধারণ মানুষ। ঢাকা থেকে নিউ ইয়র্ক আর নেপাল থেকে জাপান, সব জায়গাতেই গর্জে উঠলেন মানুষ।

শিনিজিয়াং-এ একজন মুসলিম আজান দিচ্ছেন।

তারপরও অবশ্য শি জিনপিং প্রশাসনের কোনও হেলদোল চোখে পড়েনি। বরং উইঘুর (Uighur) সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের পরিমাণ আরও বাড়িয়েছে বলেই অভিযোগ। 

গত ১২ তারিখ দ্য ইসলামিক রিপালবিক অফ ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে চিনের অর্ন্তভুক্ত শিনজিয়াং প্রদেশকেই পূর্ব তুর্কিস্তান বলে দাবি করেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা উইঘুর সম্প্রদায়ের মানুষরা। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁরা তারপর থেকে শিনজিয়াং প্রদেশে কীভাবে উইঘুরদের উপর অত্যাচার হয় তার বিভিন্ন ছবি নিয়ে জাপানের টোকিও থেকে নেপালের নানা জায়গায় বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা ও আমেরিকার নিউ ইয়র্কেও উইঘুরদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল বের হয়। তাতে অবিলম্বে অমানুষিক এই কাজের জন্য চিন সরকারকে শাস্তি দেওয়া দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি রাষ্ট্রসংঘকে চিনের শিনজিয়াং প্রদেশে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা করার অনুরোধ রেখেছে।

শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে ঢাকার (Dhaka) প্রেসক্লাবে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলেন বাংলাদেশের উইঘুর মুসলিম অধিকার পরিষদের (Uyghur Muslim Rights Council) সদস্যরা। সেখান থেকে শিনজিয়াং প্রদেশে উইঘুরদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানানো হয়। তাঁদের রাজনৈতিক ও সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি রাখা হয়। এপ্রসঙ্গে আয়োজকরা জানান, চিনে যেভাবে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে তা অমানবিক। অবিলম্বে রাষ্ট্রসংঘ-সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলির এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। না হলে পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করবে। একই ইস্যুতে বিক্ষোভ দেখায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চও।সংবাদ প্রতিদিন

 

Related Posts

আন্তর্জাতিক

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের  সতর্ক থাকতে বলেছে দূতাবাস

October 12, 2026
5
আন্তর্জাতিক

সৌদি যুবরাজ নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন

October 12, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • দিন দিন ম্লান ও দর্শক বিমূখ হচ্ছে নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’
  • দুর্গাপূজা উপলক্ষে সারা বাংলাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের  সতর্ক থাকতে বলেছে দূতাবাস
  • সৌদি যুবরাজ নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন
  • ফের হড়পা বান নেপালে! আবারও তলিয়ে গেল বাড়িঘর-সেতু

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version