ওয়াশিংটন:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গিউলিয়ানি বৃহস্পতিবার নির্বাচনী ফলাফলের বিরোধিতা করে সাংবাদিক সম্মেলন করছিলেন। তখনই অস্বস্তিকর ঘটনা। ৯০ মিনিটের ওই ভাষণে গিউলিয়ানি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, গরমের চোটে তিনি ঘামতে থাকেন। আর সেইসময়েই মাথার কলপ ঘামের সঙ্গে তাঁর গালে ঝড়ে পড়ে। এহেন বিব্রতকর পরিস্থিতিতে সকলের মুখেই মুচকি হাসি।
৯০ মিনিটের জ্বালাময়ী ভাষণ। আমেরিকার নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন জো বাইডেন। ভাষণের মূল বক্তব্যই এটা। কিন্তু বাইডেনের সমালোচনায় গিউলিয়ানি এতটাই মত্ত ছিলেন যে, তাঁর কোনও ভ্রুক্ষেপই হয়নি। প্রসঙ্গত, ট্রাম্প শিবির এখনও বাইডেনের জয় মেনে নিতে পারেনি। সেই বিষয়েই ক্ষোভ উগরে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী সেল সাংবাদিক সম্মেলন ডাকে। তবে জ্বালাময়ী ভাষণের সময়ে কলপ কাণ্ড কার্যত অভিযোগের মঞ্চকে মজার খোরাকে পরিণত করে। নেটিজেনদের অনেকেই বলছেন, ট্রাম্প যেমন নানা সময়েই তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য হাসির খোরাক হয়েছেন, সেরকমই তাঁর দলবল। বাইডেনের বিরুদ্ধে সমালোচনা করতে এসে নিজেরাই হাসির পাত্র হয়ে গেলেন। ছবি: এএফপি


