সন্ধান২৪.কম : পৃধিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন দিয়েগো মারাদোনা। মৃত্যুকালে আর্জেন্টাইন কিংবদন্তির বয়স হয়েছিলন ৬০ বছর।

ফুটবল ঈশ্বরের চিরবিদায়। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনা আর নেই। আজ (বুধবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি।হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।
আর্জেন্টিনা ক্রীড়া দৈনিক ওলে দুঃসংবাদটি জানিয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছিল তার। হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে। কে জানতো, পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছিল আর কয়েকটা দিন। মাত্র ৬০ বছর বয়সে কোটি ফুটবলভক্তকে কাঁদিয়ে অন্যপারের বাসিন্দা হলেন বাঁ পায়ে অসংখ্য মুহূর্তের জন্ম দেওয়া ফুটবল ঈশ্বর।
আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচ খেলেছেন , গোল করেছেন ৩৪টি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ৬জনকে কাটিয়ে তার সেই চোখ ধাঁধানো গোল আজও বিস্ময়কর হয়ে আছে।
ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ১৯৮৬ সালে, তিনি অধিনায়ক ছিলেন । খেলেছেন বোকা জুনিয়র্স, নাপোলি ও বার্সেলোনায়। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার পথে তার বিতর্কিত ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করেন তিনি।
আর্জেন্টাইন নিউজ আউটলেট ক্লারিন বুধবার বাংলাদেশ সময় রাতে ব্রেকিং নিউজ দেয়। ম্যারাডোনার মৃত্যু খবর প্রকাশের পর তা বিশ্বে আলোড়ন তোলে।
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গুরুতর সমস্যা দেখা দিয়েছিল। তবে অস্ত্রপচার সফল হয়েছিল বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন দেখে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিলেন। উঠেছিলেন উত্তর বুয়েনস আইরেসের টাইগ্রের বাড়িতে।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মস্তিষ্কে অস্ত্রোপচারের ৮ দিন পরে তাঁকে বুয়েনোস আইরেসের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল এক ক্লিনিকে। সেখানে তাঁর অ্যালকোহল আসক্তি দূর করার চিকিৎসা চলছিল।
কয়েকদিন আগে মাথায় চোট লেগে চিকিৎসায় ছিল । বুধবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন।
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার নেইমার শোক প্রকাশ করে বলেন, চলে গেলেন ফুটবলের রাজপুত্র।
১৯৬০ সালের ৩০ অক্টোবর ম্যারাডোনার জন্ম হয় ।


