Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

আবার মামলার গ্যাড়াকলে হিরো আলম,নার্সকে যৌন প্রস্তাব, খুনের হুমকি

June 28, 2020
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : আবার  আইনি গ্যাড়াকলে জড়িয়ে পড়লেন  জনপ্রিয় অভিনেতা হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব, অশালীন কথাবার্তার অভিযোগ এনে এবার আইনের আশ্রয় নিলেন এক নার্স। ঢাকার হাতিরঝিল থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করেছেন সেই নার্স।

শনিবার রাতে GD করেন ওই সেবিকা। GDতে ওই সেবিকা অভিযোগ করেছেন, ”হিরো আলম বগুড়া নামে এক ব্যক্তির ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব এসেছে। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালানো হয়। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।”

এ প্রসঙ্গে অভিযোগকারী সাথী আরও জানান, ”আমি পেশায় নার্স। মাঝেমধ্যে শখে মিডিয়ায় কাজ করি। কাজের কারণে হিরো আলমের সঙ্গে ফেসবুকে যুক্ত হই। এরপর থেকেই তিনি কাজের কথা বলে জঘন্য রকম যৌন উত্তেজক কথা বলে আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, উত্যক্ত করেন। তার কথায় সায় না দিয়ে বিষয়টি সিনিয়রদের জানাই। এরপরেই তা নিয়ে হিরো আলম আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তাই নিরাপত্তার কথা চিন্তা করে আমি থানায় GD করি।”

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হিরো আলম বিতর্কের কেন্দ্রেই থাকেন। গত বছরের এপ্রিলেই স্ত্রীর উপর অত্যাচার করার অভিযোগে হিরো আলমকে শ্রীঘরে পাঠিয়েছিল আদালত৷ যৌতুকের দাবিতে দাম্পত্য অশান্তিতে স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ মাস খানেক পর জেলমুক্ত হয়ে রাজনীতিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন তিনি। ব্যর্থ হয়ে ফের রুপোলি পর্দায় ফেরেন। নায়িকাদের সঙ্গে প্রেম এবং একাধিক বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হিরো আলম। এবার ফের ওই একই ধরনের কুকর্মের জেরে আইনি প্যাঁচে পড়তে হল তাঁকে। ওই নার্সের অভিযোগ খতিয়ে দেখছে হাতিরঝিল থানার পুলিশ। তাঁর নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে থানার তরফে। সুত্র- সংবাদ প্রতিদিন ।

 

 

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version